অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে টাইফয়েড ক্যাম্পেইন বিষয়ক সড়ক প্রচার

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে অক্টোবর ২০২৫ রাত ১০:৪৮

remove_red_eye

৪৫৩

ফখরে আজম পলাশ /হালিম তজুমদ্দিন থেকে : টাইফয়েড জ্বর প্রতিরোধে, টিকা নেবো দল বেধে।” শ্লোগানে ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে “টাইফয়েড ক্যাম্পেইন-২০২৫” বিষয়ক সড়ক প্রচার অনুষ্ঠিত হয়েছে।

গত ২০ অক্টোবর ২০২৫ তারিখে তজুমদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে এ প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়। শিশুদেরকে টাইফয়েড জ্বর থেকে নিরাপদ রাখতে বাংলাদেশ সরকার সারাদেশে ১২ অক্টোবর ২০২৫ থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান কর্মসূচি চালু করেছে। প্লে-নার্সারি থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত তাদের নিজ নিজ বিদ্যালয়ে টিকা দেওয়া হবে।

এছাড়া ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী যারা বিদ্যালয়ে যায় না, তাদের ১ থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত দেশের সকল ইপিআই কেন্দ্রে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে। এই টিকা গ্রহণের জন্য জন্ম নিবন্ধনের ১৭-সংখ্যার তথ্য ব্যবহার করে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে এবং টিকা কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।

টিকা গ্রহণের দিনে অবশ্যই সেই কার্ড সঙ্গে আনতে হবে বলে জানানো হয়। সড়ক প্রচারের মাধ্যমে জনগণকে টাইফয়েড প্রতিরোধে সচেতন করা এবং শিশুদের টিকা প্রদানে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

তজুমদ্দিন মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...