অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনে গাছের সাথে এ কেমন বর্বরতা!

এ আর সোহেব চৌধুরী

প্রকাশিত: ১৪ই আগস্ট ২০২০ রাত ০৯:৫৫

remove_red_eye

৮৬০

চরফ্যাশন  প্রতিনিধি : মানুষের সাথে মানুষের শত্রæতা থাকে কিন্তু গাছের সাথে এ কেমন শত্রæতা!  আবেগাপ্লুত কন্ঠে বলছেন ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ৩নং ওয়ার্ড মাতাব্বর বাড়ির ইউসুফ মাতাব্বর। তিনি বলেন, মাত্র ২ শতাংশ জমিতে কয়েকবছর পূর্বে কিছু মেহগনী গাছের চাড়া রোপন করি। চাড়াগুলো বড় হয়ে উঠলে আমাদের ওই ২শতাংশ জমি দখল করার পায়তারা চালায় প্রতিপক্ষ সন্ত্রাসী বাহিনী। কিন্তু গাছগুলো বাধা হয়ে দাড়ায়। আর তাই দিনে দুপুরে বাগানের প্রায় ৪২টি মেহগনী গাছের চাড়া কেটে নেয় প্রতিপক্ষগ্রæপের সন্ত্রাসীরা।
অভিযোগকারী ইউসুফ মাতাব্বর আরও বলেন, শুক্রবার (১৪ আগস্ট) সকালে প্রতিপক্ষ মুসলিম মাতাব্বর ও তার ছেলে আকবর মাস্টারসহ সন্ত্রাসী দল এসে আমার বাগানের সকল গাছগাছালী কেটে আমাদের ওই দুই শতাংশ জমি জোর জবর দখলের চেষ্টা করে। এসময় আমাদের স্বজনরা এসে বাধা দিলে দেশীও ধারালো অস্ত্র দিয়ে আমাকেসহ মারধর ও হত্যা করবে বলে হুমকি দেয়। এবিষয়ে আকবর মাস্টারকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তার মা আফরোজা বেগম বলেন, কিছুদিন পূর্বে তারা আমাদের গাছ কাটায় আমার স্বামী মুসলীম মাতাব্বর ক্ষোভে ইউসুফ মাতাব্বরদের গাছ কেটে ফেলে। আপনাদের কয়টি গাছ কেটেছে প্রশ্ন করলে আফরোজা বেগম বলেন, আমরা দেখিনি এবং সেখানে যাইনি। এদিকে ইউসুফ মাতাব্বর আকবর মাস্টারের গাছ কাটার বিষয়টি অস্বীকার করেন। এবিষয়ে চরফ্যাশন সদর থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন জানান, গাছকাটার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিচ্ছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...