চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৫ সকাল ১১:৪৫
৩৫১
চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে মেয়েকে হত্যার দায়ে পিতা মো. ফারুক হোসেন (৪৫)-কে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১২ সেপ্টেম্বর চরফ্যাশন উপজেলার ১নং ওয়ার্ড ফজলুর রহমান সড়ক সংলগ্ন বিল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, মরদেহটি খাদিজা আক্তার খুকী (২০) উপজেলার জাহানপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ফারুক হোসেনের মেয়ে।
ঘটনার দিন বরিশালে ফারুক হোসেন তার বোনের বাড়ি যাওয়ার পথে পিতা-কন্যার মধ্যে ঝগড়ার একপর্যায়ে রাগের মাথায় ফারুক মেয়ে খাদিজার গলা টিপে হত্যা করে তার মরদেহ বিলের মধ্যে ফেলে দেন। পরে ফারুক হোসেনকে পুলিশ গ্রেফতার করলে তিনি এসব কথা আদালতে স্বীকারোক্তি দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন চরফ্যাশন আদালতের অতিরিক্ত পিপি মো. হযরত আলী হিরণ, এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মাইনুল ইসলাম নাবিল সরমান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হযরত আলী হিরণ বলেন, ন্যায়ের ভিত্তিতেই রায় দেওয়া হয়েছে। এদিকে রায় ঘোষণার পর স্থানীয় আইনজীবী ও সাধারণ মানুষ রায়কে ন্যায়সংগত ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক