অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে হাত হারানো মিরাজের পাশে ইউএনও

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৫ সকাল ১১:৫৩

remove_red_eye

৩৫৭

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে দূর্ঘটনায় হাত হারানো অসহায় ও কর্মহীন মিরাজকে স্বাবলম্বী করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান-উজ্জামান। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কর্মহীন মিরাজের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দেন। 
উদ্যোগের অংশ হিসেবে মিরাজকে তাঁর এলাকায় ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য একটি দোকানঘর সহ প্রয়োজনীয় মালামাল হস্তান্তর করা করা হয়। 
মঙ্গলবার ইউএনও উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দোকানের মিরাজের কাছে এসব উপকরণ তুলে দেন। 
ইউএনও মো. রায়হান-উজ্জামান বলেন,"মিরাজ  উপজেলার টবগী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের বাসিন্দা । সে ২০২৪ সালের ৩রা জুলাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাম হাত হারান। ডান হাত থাকলেও তা বোধশক্তিহীণ। কিছুদিন পূর্বে সে সাহায্যের জন্য বরং কর্মসংস্থানের জন্য অফিসে আসে। আত্মসম্মানি মিরাজ পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য একটি কাজ চেয়েছেন। দুই হাত অচল হওয়ায় সে সকল ধরণের কাজও করতে পারে না। পরবর্তীতে উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় মিরাজকে তাঁর এলাকার নিকটবর্তী মনিরাম বাজার সংলগ্ন কাচিয়া টবগী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য দোকানসহ প্রয়োজনীয় পণ্য ক্রয় করে দেয়া হয়েছে।" 
ওই সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিয়া মঞ্জুর এ-এলাহি আল-আমিন, টবগী ইউনিয়নের চেয়ারম্যান জসিমউদ্দিন হাওলাদার উপস্থিত ছিলেন। 
এই উদ্যোগকে স্থানীয়রা একটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন।

বোরহানউদ্দিন মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...