অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বিরোধী মত থাকতেই পারে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য: আমিনুল হক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৪০

remove_red_eye

৩৪৯

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, সমাজের মধ্যে ভিন্নমত থাকতেই পারে, বিরোধী মত থাকতেই পারে-এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা চাই, এই ভিন্নমতের সংস্কৃতিই প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে।

তিনি বলেন, যারা ভিন্নমত পোষণ করেন বা বিরোধী মতের সমর্থক- তাদের আমরা আশ্বস্ত করতে চাই, ভবিষ্যতে কারও ওপর কোনো ধরনের জুলুম, নির্যাতন বা নিপীড়ন হবে না। কারণ এই সমাজে প্রত্যেক নাগরিকের অধিকার আছে শান্তিপূর্ণভাবে বসবাস করার।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবীর আলুব্দী এলাকায় নিজ উদ্যোগে আয়োজিত বয়স্ক ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি ঘোষণা দেন, আমি আজ থেকে আলুব্দীকে আর গ্রাম বলতে চাই না। আজ থেকে এটি ‘আলুব্দী আবাসিক এলাকা’। ভবিষ্যতে আল্লাহ আমাদের যদি জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে একটি আধুনিক আবাসিক এলাকায় যে সব সুযোগ-সুবিধা থাকা দরকার, ইনশাআল্লাহ তা আলুব্দীতেও দেওয়া হবে।

অনুষ্ঠানে এলাকার অসহায় ও প্রবীণ নাগরিকদের হাতে বয়স্ক ভাতা তুলে দেন আমিনুল হক।

তিনি বলেন, আজ যে বয়স্ক ভাতা দিচ্ছি, এটি আমার ব্যক্তিগত উদ্যোগে দিচ্ছি। কারণ, আমি আপনাদের সঙ্গে এই প্রতিশ্রুতি দিয়েছিলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে সরকারিভাবে বয়স্ক ভাতা ও রেশন কার্ড প্রদান নিশ্চিত করা হবে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, আমাদের সব কর্মকাণ্ড, পরিকল্পনা ও প্রতিশ্রুতি জনগণের জন্যই। আমরা এমন একটি সমাজ গঠন করতে চাই যেখানে প্রবীণরা সম্মানিত হবেন, যুবসমাজ গর্বিত হবে, আর সবাই মিলে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টুসহ স্থানীয় নেতা ও বিপুলসংখ্যক এলাকাবাসী।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...