বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৮
৪২৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরায় ২৫ জেলেকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ভোলার মৎস্য বিভাগের নেতৃত্বে নৌ পুলিশ ও কোষ্টগার্ডের সহায়তা বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় বিপুল পরিমাণ জাল, ইলিশ মাছ ও মাছ ধরার নৌযান।

মৎস্য বিভাগ জানান, জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেনের নেতৃত্বে ভোলা সদর উপজেলা মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে ১৫ জন জেলেকে ২টি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌযান, ১ লাখ মিটার অবৈধ জাল ও ৪০ কেজি ইলিশ আটক করা হয়।পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এদের মধ্যে ১১ জনকে ৩ দিন করে কারাদণ্ড দেয়া হয়। বাকী ৩ জন নাবালক ও একজন অসুস্থ জেলেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে আটককৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এছাড়াও পৃথক আরেরকটি অভিযানে তেঁতুলিয়া নদী থেকে আরো ১০ জেলেকে আটক করা হয়।এসময় ৩৫ কেজি ইলিশ জব্দ করে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত