তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৫ রাত ০৮:০৪
৪৬৫
এম এ হালিম, তজুমদ্দিন থেকে : ভোলার তজুমদ্দিনে নৌবাহিনীর নেতৃত্বে কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) ভোররাতে উপজেলার কাজিকান্দি গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান জানান, অভিযানকালে মোঃ রিয়াজ (৩৫) এবং মোঃ রাশেদ (২১) নামের দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অপহরণ, মুক্তিপণ আদায়, প্রাণনাশের হুমকি ও চুরির একাধিক মামলা রয়েছে।
থানা সূত্র আরো জানায়,যৌথ অভিযান শেষে আটক দুই আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা জানান, উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নৌবাহিনী নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত