অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

৪৭ থেকে ২৫ পর্যন্ত আমাদের দ্বারা কেউ কষ্ট পেলে ক্ষমা চাই : জামায়াত আমির

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০২৫ বিকাল ০৫:১৯

remove_red_eye

৩২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘১৯৪৭ থেকে শুরু করে ২০২৫ সালের আজ ২২ অক্টোবর পর্যন্ত জামায়াতের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে তাদের কাছে ক্ষমা চাই।’

বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের সংগঠন মানুষের সংগঠন। আমাদের ১০০টা সিদ্ধান্তের মধ্যে ৯৯টা সঠিক, একটা তো বেঠিক হতে পারে। এখন আমাদের মাফ চাওয়ার পর অনেকে বলেন যে, এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না, অন্য ল্যাঙ্গুয়েজে চাইতে হবে। আমরা বলি, বিনা শর্তে মাফ চাইলাম কোনো শর্ত দিলাম না, তারপরে আর বাকি থাকল কোনটা।’

শফিকুর রহমান বলেন, ‘কিছু লোক আমাদের বলেন; ধরে নিলাম যে আপনারা স্পেসিফিক কোনো ক্রাইম করেননি। তারপরও আপনাদের পলিটিক্যাল এই ডিসিশনটা জাতি মেনে নেয়নি। আপনারা তো একটা এপোলজি দিলেই পারেন।’

তিনি বলেন, ‘এই এপোলজি আমরা মিনিমাম ৩ বার দিয়েছি। গোলাম আজম দিয়েছেন, মতিউর রহমান দিয়েছেন এবং আমি দিয়েছি।’

‘কিছুদিন আগে এ টি এম আজহারুল ইসলাম যখন জেল থেকে মুক্ত হলেন, তখনো আমি বলেছি ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত জামায়াতের দ্বারা কেউ যদি কষ্ট পান বা ক্ষতি হয়ে থাকে আমি ব্যক্তি ও সংগঠনের পক্ষে আপনাদের কাছে ক্ষমা চাই’-যোগ করেন জামায়াত আমির।

তিনি বলেন, আমার সহকর্মী ও সিনিয়র যারা ছিলেন তারা বলেননি যে আমরা সব ভুলের ঊর্ধ্বে। কোনো দল যদি দাবি করে সব ভুলের ঊর্ধ্বে অবশ্যই জাতি এটা মানবে না। এখনো অনেকে বলবেন যে নিউইয়র্কে গিয়ে ডা. শফিকুর রহমান ক্ষমা চেয়ে আসছেন, দেশের বুকে ক্ষমা চাননি।

তিনি বলেন, আমাদেরকে অনেকে ক্ষমা চাইতে বলেন। তারা কি ফেরেশতার দল? আমরা অন্যদের সম্পর্কে প্রশ্ন তুলি না। অতীতের প্রশ্ন যত তোলা হবে জাতি তত বিভক্ত হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...