অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


চীনে বেস্ট স্পিকার এওয়ার্ড অর্জন করেছেন লালমোহনের ড. মোঃ লোকমান হোসেন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:২৯

remove_red_eye

৫৬৮

মো. জসিম জনি, লালমোহন থেকে : চীনে আন্তর্জাতিক সম্মেলনে “সেরা বক্তা” নির্বাচিত হয়েছেন ভোলার লালমোহনের ড. মো. লোকমান হোসেন। ১৭ থেকে ২০ অক্টোবর চীনের শিয়ান শহরে আন্তর্জাতিক জিওগ্রাফি ও সাসটেইনেবল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে সেরা বক্তার এওয়ার্ড অর্জন করেছেন লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-৯৯ ব্যাচের কৃতী শিক্ষার্থী ড. মোঃ লোকমান হোসেন। এর আগে তিনি হংকং সরকারের পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলোশিপ অর্জন করেছেন এবং হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি থেকে রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেন।
লালমোহনের কৃতি সন্তান ড. মো. লোকমান হোসেন বর্তমানে চাইনিজ ইউনিভার্সিটি অব হংকংয়ে পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে কর্মরত আছেন। পোস্ট ডক্টরাল রিসার্চে তিনি জলবায়ু পরিবর্তন বিষয়ে গবেষণা করেন। এ গবেষণায় তিনি হংকং, চীন ও জার্মানির চারজন স্বনামধন্য বিজ্ঞানীর সাথে কাজ করেন।  তার আগেও তিনি জলবায়ু পরিবর্তনের কারণে জীববৈচিত্রের উপর ক্ষতিকর প্রভাব নিয়ে পিএইচডি গবেষণা সম্পন্ন করেছেন। তার গবেষণায় জার্মানি, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ বিশটি দেশের তৃণভূমির উপর জলবায়ু পরিবর্তনের ফলে কী ধরণের ঝুঁকি আছে এবং তা থেকে উত্তরণের উপায় বিশ্লেষণ করা হয়। এই গবেষণার জন্য ড. মো. লোকমান হোসেন হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি থেকে রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেন। তার পিএইচডির গবেষণা প্রবন্ধগুলো বিশ্বের খ্যাতনামা জার্নালে প্রকাশিত হয়েছে।


তিনি চল্লিশটিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন। এছাড়াও তার গবেষণার জন্য ত্রিশটিরও বেশি অ্যাওয়ার্ড অর্জন করেন। একাডেমিক এক্সেলেন্স এর জন্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ২০০৯ সালে মেরিট স্কলারশিপ, জার্মানির University of Bayreuth  থেকে ২০১৪-২০১৬ সালে শিক্ষা বৃত্তি, জার্মানির Elite Network of Bavaria থেকে ২০১৬ সালে আউটস্ট্যান্ডিং  অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, হংকং সরকারের পিএইচডি ফেলোশিপ ২০১৮-২০২১ এবং চীনের ইউনিভার্সিটি অফ সাংহাই স্কলারশিপ অর্জন করেন। এছাড়াও তিনি বিশ্বের নয়টি দেশের ৩৪টি আন্তর্জাতিক কনফারেন্সে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে ১৮টি বেস্ট স্পিকার অ্যাওয়ার্ড অর্জন করেন।
ড. মো. লোকমান হোসেন লালমোহন বাজারের বিশিস্ট ব্যবসায়ী ও সওদাগর চৌমুহনীর মানিক সওদাগরের সন্তান। লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৯ সালে স্টার মার্কসহ বিজ্ঞান বিভাগে এসএসসি এবং সরকারি শাহবাজপুর ডিগ্রী কলেজ থেকে ২০০১ সালে প্রথম শ্রেণিতে এইচএসসি পাস করেন তিনি। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ফরেস্ট্রী এন্ড এনভায়রনমেন্টাল সাইন্সেস থেকে ২০০৮ সালে পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থানসহ বিএসসি ডিগ্রী অর্জন করেন। উক্ত বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে প্রথম শ্রেণিতে মাস্টার্স সম্পন্ন করে ২০১৬ সালে জার্মানির University of Bayreuth  থেকে Global Change Ecology  বিষয়ে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে জার্মানির University of Bayreuth  এ পিএইচডি রিসার্চ এটাচমেন্ট সহ হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।


লালমোহন মোঃ ইয়ামিন



লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...