বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩
৪১৬
বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলার বোরহানউদ্দিনে মেডিকেল ক্যাম্পেইন ও বরিশালের কালিগঞ্জে অনিবন্ধিত জেলেদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার মানুষের দুর্যোগ মোকাবিলা, আর্থ-সামাজিক উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমে ভূমিকা রাখছে। দুঃস্থ ও নিম্ন আয়ের জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের অংশ হিসেবে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলার উদ্যোগে বোরহানউদ্দিন উপজেলার কোতবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ ক্যাম্পে ২৮৩ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।
এছাড়া একই দিন সকাল ১১টায় কোস্ট গার্ড স্টেশন কালিগঞ্জে অনিবন্ধিত ১০০ জেলেকে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা, স্থানীয় মৎস্যজীবী এবং কোস্ট গার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণসহ মৎস্যজীবীদের সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত