বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৫৭
২৫২
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কঠোর বার্তা পৌঁছে দিয়েছেন বলে পলিটিকো এক প্রতিবেদনে জানিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমটি দুইজন সূত্রের বরাত দিয়ে জানায়, ভ্যান্স ইসরায়েলের সাম্প্রতিক হামলা ও নীতির প্রতি যুক্তরাষ্ট্রের হতাশা স্পষ্টভাবে তুলে ধরেন।
সূত্র জানায়, গত রোববার ইসরায়েলি হামলায় ৪০ জনেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, ইসরায়েল এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
একজন হোয়াইট হাউজ কর্মকর্তা পলিটিকোকে বলেন, যা প্রকাশ্যে বলা হচ্ছে, সেটিই প্রেসিডেন্টের প্রকৃত অনুভূতি প্রকাশ করে।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও পশ্চিম তীর সংযুক্তিকরণ সংক্রান্ত ইসরায়েলি সংসদের নতুন বিলের সমালোচনা করেছেন।
বিশ্লেষকরা এটিকে ওয়াশিংটনের দীর্ঘদিনের ইসরায়েলপন্থি নীতির সঙ্গে অস্বাভাবিক দূরত্ব বলে আখ্যা দিচ্ছেন।
এদিকে ফিলিস্তিনিদের নিকট নেলসন মেন্ডেলা খ্যাত মারওয়ান বারঘুতিকে মুক্তি দেওয়ার বিষয়ে ইসরায়েল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, পরবর্তী ইসরায়েল সফরে বারঘুতির মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সাক্ষাৎকারে চুক্তির বিষয়ে নিজের ভূমিকা উল্ল্যেখ করে ট্রাম্প বলেন, হামাস নয় বরং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই চুক্তির জন্য সবচেয়ে বড় বাধা ছিল। এ যুদ্ধ বছরের পর বছর চলতে পারত। কিন্তু আমি নেতানিয়াহুকে থামালাম এবং সবাই তখন একত্রিত হলো।
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক