বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০২৫ সকাল ০৯:০৫
৪০৮
বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনের বিএনপি মনোনয়নপ্রার্থী ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজ অর্থায়নে প্রায় ৪ লাখ টাকার ৭ হাজার ওয়াট ক্ষমতার হাই ভোল্টেজ আইপিএস (ইনভার্টার) উপহার দিয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাকের হাতে আইপিএসটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এসময় সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ চলে গেলে রোগী ও তাদের স্বজনরা চরম দুর্ভোগে পড়েন। তাদের সুবিধার কথা ভেবেই এই আইপিএস স্থাপন করেছি। এর মাধ্যমে পুরো হাসপাতালে প্রায় ৪৮ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। ভবিষ্যতে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে স্বাস্থ্যখাতে যুগোপযোগী উন্নয়ন ঘটানো হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক বলেন, উপজেলার প্রায় ৬ লাখ মানুষ এই হাসপাতালের ওপর নির্ভরশীল। পার্শ্ববর্তী উপজেলা থেকেও অনেকে চিকিৎসা নিতে এখানে আসেন। দীর্ঘদিন বিদ্যুৎ সংকটের কারণে জেনারেটর সবসময় চালানো সম্ভব হতো না। আইপিএস পাওয়ায় রোগীদের দীর্ঘদিনের কষ্ট অনেকটাই লাঘব হবে।
হস্তান্তর শেষে সিদ্দিক উল্লাহ মিয়া হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং ভর্তি ও বহির্বিভাগের রোগীদের খোঁজখবর নেন। তাঁর এই মানবিক উদ্যোগ স্থানীয় জনগণ ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক