অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


দৌলতখান হাসপাতালে সিরিয়ালে দাড়াঁতে বলায় বিএনপি নেতা ডাক্তারের উপর চড়াও


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২০ রাত ১০:৪৯

remove_red_eye

৬৮১



প্রতিবাদে চিকিৎসক  ও স্টাফদের বিক্ষোভ


বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসানিতে সিরিয়ালে দাড়াঁতে বলায় ডাক্তারের উপর চড়াও  ও হামলা করার অভিযোগ ওঠে উপজেলা বিএনপি’র সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন নাজুর বিরুদ্ধে। শনিবার দুপুরে এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের ডাক্তার ও স্টাফরা বিক্ষোভ মিছিল করেন। পরে পুলিশ অভিযুক্ত বিএনপি নেতাকে গ্রেফতারে তার বাড়িতে অভিযান চালায়। এদিকে ডাক্তার ও স্টাফরা কর্মবিরতি শুরু করলে, ভোলা-২ আসনেরসংসদ সদস্য আলী আজম মুকুল ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরে আন্দোলন কারীরা কাজে ফিওে যান। আবাসিক চিকিৎসক ডাক্তার পিয়াস কান্তি জানান, নাজিম উদ্দিন হাওলাদার সরকারি বিধি লংঘন কওে টিকেট ছাড়াই কর্তব্যরত ডাক্তারকে চিকিৎসা দিতে ও চিকিৎসা পত্র লিখে দিতে বলেন। তাকে টিকিট সহ সিরিয়োলে আসতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে মারমুখি হয়ে পড়েন। কর্তব্যরত ডাক্তারকে গাল মন্দসহ অশোভন আচরণ করেন। এক পর্যায়ে ডাক্তার সিয়ামকে দেখে নেয়ার হুমকী দেন। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।  অভিযুক্ত নাজিম উদ্দিন হাওরাদারের মোবাইলে ফোন দিলে তিনি তা ধরেন নি। তবে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ডাক্তাররা চিকিৎসা দিতে গড়িমসি করেন। নাজিমউদ্দিন এর প্রতিবাদ জানান।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...