লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০২৫ রাত ১০:৩৮
৪৬৯
আকবর জুয়েল, লালমোহন : মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত সারাদেশের নদ, নদী ও সাগর মোহনায় সকল ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা ছিল। মা ইলিশ রক্ষায় সারাদেশের ন্যায় ভোলার লালমোহন উপজেলায়ও কঠোরভাবে পরিচালনা করা হয় অভিযান। উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের যৌথ উদ্যোগে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে চালানো হয় এই অভিযান। টানা ২২ দিন সংশ্লিষ্টদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সফলভাবে এই উপজেলায় শেষ হয় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এ লালমোহন উপজেলায় মোট ৯৭টি অভিযান চালানো হয়। মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ২৭টি। ইলিশ মাছ জব্দ করা হয়েছে ৫৬৭ কেজি। অভিযানে জব্দ করা হয় সাড়ে ৩ লাখ মিটার অবৈধ জাল। ২২ দিনের অভিযানে জরিমানা আদায় করা হয় ২১ হাজার টাকা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে মাছ শিকারে নামায় ৩১ জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া অভিযানে জব্দকৃত নৌকা ২ লাখ ৫২ হাজার আটশত টাকায় নিলামে বিক্রি করা হয়। এর মাধ্যমে জেলায় সর্বোচ্চ সংখ্যক অভিযান ও নিলামের অর্থ আদায় করেছে লালমোহন উপজেলা।
লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহম্মদ আখন্দ বলেন, উপজেলা প্রশাসন, মৎস্য দফতর, পুলিশ ফোর্স ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে সরকার ঘোষিত সব ধরনের অভিযান আরো সুন্দর ও কঠোরভাবে পরিচালনা করা হবে।
এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমাদের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করেছেন। নদীগুলোতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করেছেন। যার মাধ্যমে আমরা এবারের নিষেধাজ্ঞা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত