অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় তারুণ্যের উৎসব উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০২৫ রাত ১০:৪৭

remove_red_eye

২৯৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক: “শিক্ষাই একমাত্র নারী ক্ষমতায়নের প্রধান হাতিয়ার”Ñ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় অনুষ্ঠিত হয়েছে বিতর্ক প্রতিযোগিতা।
রবিবার (২৬ অক্টোবর) সকালে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর আয়োজনে তাদের হলরুমে সমৃদ্ধি কর্মসূচির আওতায় “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিজেইউএস-এর পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. হুমায়ুন কবীর। প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার কৃষিবিদ শালিক আহমেদ। বিচারকের দায়িত্বে ছিলেন উপপরিচালক অরুণ কুমারী সিংহ, টেকনিক্যাল অফিসার ডা. সাথি আক্তার এবং টেকনিক্যাল অফিসার মিঠুন মণ্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার আলমগীর হোসেন।
বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই বিতর্কে বিজয়ী হয় ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয় দল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জবা আক্তার।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক এবং এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।
এই ধরনের প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে নেতৃত্ব, যুক্তি প্রকাশ এবং সমাজ পরিবর্তনের ইতিবাচক চিন্তাধারায় উদ্বুদ্ধ করবেÑ যা ভবিষ্যতে একটি সচেতন ও অগ্রসর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভোলা সদর মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...