অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

পাবনা-১ আসনে মোঃ শের আলী খান স্বপনকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় নেতা-কর্মীরা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:০৮

remove_red_eye

১১৫৩

বাংলার কণ্ঠ ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-১ (সাথিয়া-ভাঙ্গুড়া) আসনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কুয়েত প্রবাসী বিশিষ্ট রাজনীতিক, সমাজসেবক ও সফল ব্যবসায়ী মোঃ শের আলী খান স্বপন।
প্রবাসে থেকেও দলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ এই নেতা বিএনপি এবং দেশনায়ক ফাউন্ডেশনের কর্মকাণ্ডকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি বর্তমানে আহ্বায়ক হাওয়াল্লী প্রদেশ বিএনপি, কুয়েত, সহ-সভাপতি—জিয়া সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটি, এবং প্রতিষ্ঠাতা দেশনায়ক ফাউন্ডেশন।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি। প্রবাসে অবস্থানকালে দূতাবাসজনিত হয়রানি ও নানা বৈষম্যের মুখোমুখি হয়েছেন। এমনকি একাধিকবার দেশে ফেরার উদ্যোগ নিলেও তখনকার স্বৈরাচারী সরকারের কারণে দেশে ফিরতে পারেননি।
তবুও দেশের রাজনীতি ও দলীয় কর্মকাণ্ড থেকে কখনও বিচ্ছিন্ন হননি মোঃ শের আলী খান স্বপন। বিএনপির আদর্শ ও দেশনায়ক জিয়াউর রহমানের দর্শনে অনুপ্রাণিত হয়ে তিনি প্রবাসে দলের অবস্থানকে আরও শক্তিশালী করেছেন। তার নেতৃত্বে কুয়েতসহ মধ্যপ্রাচ্যে বিএনপি ও দেশনায়ক ফাউন্ডেশনের কার্যক্রম নতুন গতি পেয়েছে বলে জানিয়েছেন সহকর্মীরা।
৬৮/১ পাবনা-১ (সাথিয়া-ভাঙ্গুড়া) আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের বহু নেতা-কর্মী মনে করছেন, যদি মোঃ শের আলী খান স্বপন ধানের শীষ প্রতীকে প্রার্থী হন, তবে এই আসনে বিএনপি পুনরায় শক্ত অবস্থান গড়ে তুলতে পারবে। ইতোমধ্যে স্থানীয় ও প্রবাসী বিএনপি নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
এক নেতা বলেন, “তিনি প্রবাসে থেকেও দলের দুঃসময়ে পাশে ছিলেন। তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আমাদের আসনে বিএনপিকে নতুন করে সংগঠিত করতে সাহায্য করবে।”
জনগণের প্রত্যাশা একজন সৎ, শিক্ষিত, ত্যাগী ও প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা নেতারূপে মোঃ শের আলী খান স্বপন-ই হতে পারেন পাবনা-১ আসনে বিএনপির বিজয়ের প্রতীক।

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

পলাতক শেখ হাসিনার বক্তব্য দেশে প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পলাতক শেখ হাসিনার বক্তব্য দেশে প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি

ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

আরও...