বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২০ রাত ১০:৫৩
৮১৮
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে বৃষ্টি উপেক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ আয়োজনের মধ্য দিয়ে শনিবার জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি পৌরসভা, উপজেলা আ’লীগ ও এর সহযোগি সংগঠন সহ উপজেলার ৪ টি কলেজ, ৩৮ টি মাদ্রাসা, ২৩ টি মাধ্যমিক বিদ্যালয়, ১৫১ টি প্রাথমিক বিদ্যালয় পৃথক পৃথক কর্মসূচী পালন করে।
সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান)আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দিনের কর্মসূচী উদ্বোধন করেন। এরপর প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ, বোরহানউদ্দিন মহিলা ডিগ্রী কলেজ,বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা, ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট, বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন শ্রেণি পেশার লোক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার মো. সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান)আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, ১৯৭৫ সালের এই দিনটিতে দেশী-বিদেশী চক্রান্তে কতিপয় মিরজাফর নামক ঘাতকের হাতে আমরা হারিয়েছি বাঙ্গালী জাতির প্রাণপুরুষ, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের অনেক সদস্যকে। ঘাতকরা ভেবেছিল ইতিহাস থেকে তারা জাতির জনকের নাম মুছে ফেলবে। তা পারেনি ওই ঐ কুচক্রী মহল। আজ জাতির জনকের কন্যার যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ। দুপুর পৌনে ২ টায় উপজেলার ২৫ টি মসজিদে বঙ্গবন্ধুর আতœার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর পৌনে ২ টায় পৌরসভায় আয়োজনে আলোচনা সভায় বক্তৃতা করেন, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, প্যানেল মেয়র মো. ইউসুফ, সহকারী প্রকৌশলী আ. সাত্তার প্রমুখ। এরপর মেয়র ঈদগাহ মসজিদের এতিমখানায় দোয়া মাহফিল শেষে এমপি’র পক্ষে খাবার বিতরণ করা হয়।
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক