বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৫ রাত ০৯:১৫
৩৪৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, পি.আর. পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট জুলুম-নির্যাতন ও গণহত্যার বিচার, এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণসহ এই পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা।
সোমবার (২৭ অক্টোবর) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভোলা শহরের কাবিল মসজিদ চত্বর ও প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাটখোলা মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আমির মাস্টার জাকির হোসাইন। বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, ভোলা-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্বাস উদ্দিন, পৌর আমির জামাল উদ্দিন, ও ভোলা সদর সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফারসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, “বাংলাদেশের ছাত্র-জনতা ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার সরকারকে যেই উদ্দেশ্যে তাড়িয়েছিল এবং ড. ইউনুসের নেতৃত্বে নতুন সরকারকে যে কারণে বসিয়েছে, সেই সুফল এখনো জনগণ ভোগ করতে পারেনি। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী বাধ্য হয়েছে ৫ দফা দাবি নিয়ে আবারও রাজপথে নামতে।”
তারা আরও আশা প্রকাশ করেন যে, “আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পি.আর. পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে। একইসঙ্গে অতীতের জুলুম-নির্যাতনের বিচার ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।”
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত