অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ, বাধা দিতে গেলে হামলা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৫ রাত ০৯:৩৩

remove_red_eye

৪৬৩

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলায় এক কৃষকের চাষ করা পাকা ধান কেটে নেওয়া ও বাধা দিতে গেলে কৃষক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 
শনিবার (২৫ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার চরমানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলমগীর চৌকিদারের বাড়ির সংলগ্ন বিলে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলাউদ্দিন মৃধা, তার ছেলে মাজেদ মৃধা, বাছেদ মৃধা ও ভাই সালাউদ্দিন মৃধা।
আহত কৃষক হুমায়ুন জানান, তার বাবা মৃত শাহাদাত হোসেন ১৯৭১ সালে সেরাজল হকের কাছ থেকে তিন একর জমি ক্রয় করেন। সেই থেকে পরিবারটি জমিটি চাষাবাদ করে আসছে। চলতি মৌসুমে ওই জমিতে আমন ধান রোপণ করেছিলেন তিনি।
হুমায়ুনের অভিযোগ, শনিবার সকালে আলাউদ্দিন মৃধা গংরা ৪০-৫০ জন লোক নিয়ে জমিতে ঢুকে জোরপূর্বক ধান কেটে নেয়। এ সময় তারা প্রায় ১৫০টি সুপারির চারা উপড়ে ফেলে, বসতঘর ভাঙচুর করে ও ঘরের আসবাবপত্র সরিয়ে নেয়।
তিনি আরও জানান, খবর পেয়ে তার ভাতিজা মেহেদী হাসান ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। পরে হুমায়ুনের ভাই হাবিবুর রহমান, লোকমান, নুরনাহার, কুলসুম, নয়ন ও শাহারু বেগম ঘটনাস্থলে গেলে তাদেরও মারধর করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হুমায়ুন পরিবার ওই জমি ভোগদখল করে আসছে। তবে জমি দখলের উদ্দেশ্যে প্রতিপক্ষ তাদের ওপর বারবার চাপ সৃষ্টি করছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিপক্ষ এই দখলচেষ্টা চালাচ্ছে।
অভিযুক্ত আলাউদ্দিন মৃধার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার ছেলে বাছেদ মৃধা বলেন, “জমিটি আমাদের নিজস্ব। আমরা নিজেদের ধানই কেটেছি। সেখানে কোনো ঘর ছিল না, হামলার ঘটনাও সত্য নয়।”
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এরশাদুল হক ভুঁইয়া জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি দু’পক্ষকে থানায় হাজির হতে বলা হয়েছে।

মোঃ ইয়ামিন চরফ্যাসন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...