অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

নির্বাচন আয়োজনের দায়িত্ব সম্পূর্ণ নির্বাচন কমিশনের : নৌ উপদেষ্টা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৫ রাত ১০:০৫

remove_red_eye

৪১৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য এখন পরিষ্কার, আমরা নির্বাচন করছি। নির্বাচন আয়োজনের দায়িত্ব সম্পূর্ণ নির্বাচন কমিশনের। সেখানে সরকারের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। কমিশন যখন শিডিউল ঘোষণা করবে, তখন সরকারের কাজ হবে শুধু নির্বাচন কমিশনকে সহযোগিতা করা।
এর বাইরে আমাদের কোনো কাজ নেই।
সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া নদীবন্দরের তিনতলা বিশিষ্ট টার্মিনাল ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নৌ উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘একসময় পদ্মায় প্রচুর ইলিশ ধরা পড়ত। এখন তা নামতে নামতে চাঁদপুর হয়ে ভোলায় আসে।
বর্তমানে ভোলার ইলিশই সবচেয়ে বেশি পাওয়া যায়। আমরা যদি এই প্রক্রিয়াকে সমান্তরালভাবে এগিয়ে নিতে পারি, তাহলে হাজার হাজার জেলে আরো সচ্ছলভাবে জীবিকা নির্বাহ করতে পারবে। আমাদের মূল উদ্দেশ্য প্রান্তিক জনগণের স্বার্থে কাজ করা এবং আমরা সেটাই করে যাচ্ছি।
উপদেষ্টা বলেন, ‘ঢাকার সঙ্গে চরফ্যাশনের একমাত্র যোগাযোগ মাধ্যম নৌপথ।
এখানকার মানুষের নৌপথের যাত্রা নির্বিঘ্ন করতে বেতুয়া নদী বন্দর টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। এমন টার্মিনাল ভবন বাংলাদেশের কোথাও আমার চোখে পড়েনি। এ টার্মিনালটি আপনাদের, এটাকে সুন্দর রাখার দায়িত্বও আপনাদের। এ দেশের ঐতিহ্য রক্ষার্থে শতবর্ষী প্যাডেল স্টিমার পুনরায় চালু করেছি। আমাদের পরিকল্পনা রয়েছে, এই প্যাডেল স্টিমার ঢাকা-বরিশাল নৌপথে চলবে। তবে সপ্তাহে এক দিন ঢাকা-ভোলা নৌপথে চলার কথা রয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসান প্রমুখ। এ ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ সদস্য ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
এদিন বিকেল ৪টার দিকে উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের গাছীর খাল লঞ্চঘাটে নবনির্মিত পল্টুনের উদ্বোধন করেন।

ভোলা জেলা মোঃ ইয়ামিন চরফ্যাসন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...