বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২৫ বিকাল ০৫:১৫
৩৩২
এনসিপির বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে রাজশাহী পর্যটন মোটেল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই।
মঙ্গলবার দুপুরে এনসিপির বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে রাজশাহী পর্যটন মোটেল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নিইনি। যদি সিদ্ধান্ত নিতে হয়, অবশ্যই একটি নীতিগত জায়গা থেকে আসবে। যদি সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায়, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায়, সে ধরনের কোনো শক্তির সঙ্গে বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে এরকম কোনো শক্তির সঙ্গে জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনেকবার ভাবতে হবে। আমরা একটা নতুন রাজনৈতিক শক্তি, জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছ থেকে এবং আমরাও নিজেদের স্বাতন্ত্র্য নিয়ে দাঁড়াতে চাই।
নাহিদ বলেন, জুলাই সনদ স্বাক্ষর করতে আমরা অপেক্ষা করছি। জুলাই সনদ আদেশ বাস্তবায়ন হবে, গণভোট হবে। গণভোটের মাধ্যমে ড. ইউনূস এই আদেশ স্বাক্ষর করবেন। রাষ্ট্রপতি এই আদেশ স্বাক্ষর করতে পারবেন না। বিদ্যমান সংবিধানের আলোকে আদেশ সাংঘর্ষিক হবে। কোনো ধরনের নোট অব ডিসেন্ট থাকলে আমরা সেটিতে স্বাক্ষর করবো না।
তিনি বলেন, আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার হবে না। ড. ইউনূসের নেতৃত্বে নির্বাচন হবে।
শাপলা প্রতীকের বিষয়ে তিনি বলেন, নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না। শাপলা না দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা। তারা গায়ের জোরে কাজ করছে। রাজনৈতিকভাবে যদি আদায় করতে হয় তাহলে রাজপথের মাধ্যমে আদায় করা হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত