অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

জোট হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন চায় জামায়াত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২৫ বিকাল ০৫:২০

remove_red_eye

৩২২

নির্বাচনি জোট করলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকেই নির্বাচনে অংশ নিতে হবে- এমন বিধানের বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে বিএনপি। তারা জাতীয় নির্বাচন-সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশ্লিষ্ট ধারা আগের মতো রাখার দাবি জানিয়েছে।

তবে বিএনপির এই আপত্তিকে অশনি সংকেত হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। আরপিও সংশোধনের প্রতি সমর্থন জানিয়ে জোট হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিষয়ে একমত দলটি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে প্রতিনিধিদল সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে।

বৈঠক শেষে গোলাম পরওয়ার বলেন, আরপিও সম্প্রতি উপদেষ্টা পরিষদে যেটা সংশোধন হয়েছে তার মধ্যে অন্যতম একটা বিধান হচ্ছে ইলেক্টোরাল প্রসেস। তারাও সুপারিশ করেছিল যে প্রত্যেকটি রাজনৈতিক দল তার জন্য নির্ধারিত প্রতীকেই সে দলের প্রার্থীরা নির্বাচন করবেন। আমরা এই প্রস্তাব মেনে নিয়েছি। কিন্তু তারা (বিএনপি) এর বিরুদ্ধে ইসিতে প্রস্তাব দিয়ে গেছে, যা খুবই দুঃখজনক।

তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলেছে যে জোট হতে পারবে, কিন্তু প্রতীক হবে জোটবদ্ধ প্রত্যেক দলের। নির্ধারিত প্রতীকে তাদের ভোট করতে হবে। নিজ দলের প্রতীক বাদ দিয়ে অন্য কোনো দলের প্রতীকে ভোট করা যাবে না। এটা আমরা মেনে নিয়েছি। উপদেষ্টা পরিষদে এই সংশোধনটা অনুমোদন হয়েছে। এটা হওয়ার পরও আমরা দেখলাম একটি দলের পক্ষ থেকে এসে এটাকে আবার সংশোধন করার জন্য বলা হয়েছে, এ বিষয়ে আপত্তি জানানো হয়েছে। এটার মাধ্যমে লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘন করা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...