চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২৫ রাত ০৯:২১
৪০৯
এআর সোয়েব চৌধুরী, চরফ্যাশন : রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগ সরকারের সময়ে ভোলার চরফ্যাশনের সামরাজ মৎস্য ঘাট সমবায় সমিতির সভাপতি তারেক আজিজকে সামরাজ মৎস্য ঘাট থেকে বিতাড়িত করা হয়েছিল। এবং তার কাছ থেকে আদায় করা হয়েছিল জোরপূর্বক চাঁদা। বর্তমানে ছাত্রলীগ নেতা তোফায়েল তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার ও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪ টার দিকে উপজেলার সামরাজ মৎস্য সমবায় সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সভাপতি তারেক আজিজ এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপি সমর্থক হওয়ায় আওয়ামী লীগ ক্ষমতার সময়ে মাদ্রাজ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তোফায়েল তার সামরাজ মৎস্য আড়ত ভেঙে তাকে ঘাট থেকে বিতাড়িত করেছেন। এছাড়া তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে, তার ৪টি মৎস্য ট্রলারে থাকা মাছ এবং আড়তে হামলা করে ৬ লাখ টাকা মূল্যের মাছ কেরানি ফারুকের কাছ থেকে নিয়ে গেছে।
তিনি আরও বলেন, ২০১৮ সালের ৩০ মার্চ তোফায়েলের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার ওপর হামলা চালায়, মারধর করে গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং পরে নিরাপদ আশ্রয়ও দিতে পারেনি। ২০২৪ সনের ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে অংশ নেওয়ায় কেরামতগঞ্জ বাজারে আমার ও দলীয় নেতাকর্মীদেরকে মারধর করা হয়েছে।
তারেক আজিজ বলেন, আওয়ামী লীগ সরকার পতন হলে তোফায়েল বিদেশে চলে যান। বর্তমানে তিনি সেখানে বসে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হুমকি দিচ্ছেন। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমার কাছ থেকে নেয়া ২৮ লাখ ৭৬ হাজার টাকা ফেরত চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সামরাজ মৎস্য ঘাটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বশার ও কামাল প্রমুখ।
তোফায়েলের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানাযায়নি। তবে তার বাবা আব্দুর রশিদ জানান, বিষয়টি সমাধান করা হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত