অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় গোলাম নবী আলমগীরের সমর্থনে জেলা বিএনপি’র মিছিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২৫ রাত ০৯:২৭

remove_red_eye

৪৩২

এইচ আর সুমন : দুঃসময়ের আলমগীর ভাই আমরা তোমায় ভুলি নাই স্লোগানের স্লোগানের মুখরিত ছিল ভোলা শহর।

ভোলা জেলা বিএনপি’র উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মঙ্গলবার দুপুর ১২ টার সময় জেলা বিএনপির উদ্দ্যোগে মিছিলটি শহরে বের হয়। ভোলা সদর- ১ আসনে  মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের পক্ষে এই মিছিল টি করা হয়। মিছিল টি ভোলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে যুগিরঘোল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় বক্তারা বলেন, জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীরের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম হয়েছিল।

ভোলার চারটি আসনের অভিভাবক হিসেবে আলাজ গোলাম নবী আলমগীর কাজ করেছেন। তারুণ্যের অহংকার দেশ নায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোলা-১ আসন থেকে আলহাজ্ব গোলাম নবী আলমগীরকেই দল থেকে নমিনেশন দিবেন,আমরা আশা করি। বিগত দিনের আন্দোলন সংগ্রামের কথা বিবেচনা করে তারেক রহমান ভোলা-১ আসনে মনোনয়নের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে তার আশা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান,  হুমায়ুন কবির সোপান,এনামুল হক, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলার যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলাশের সেবক দলের সাবেক সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আলামিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলামিন হাওলাদার প্রমুখ।

ভোলা সদর মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...