অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩

লালমোহন দেবীরচর বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:১৫

remove_red_eye

৪৯৪

আকবর জুয়েল, লালমোহন : খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচির আওতায় ভোলার লালমোহন উপজেলার দেবীরচর বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ডিলার মো. লোকমান হেসেন কার্ডধারীদের এ চাল বিতরণ করেন। প্রতিকেজি চাল ১৫ টাকা দরে প্রত্যেক কার্ডধারীকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
ডিলার মো. লোকমান হোসেন বলেন, আমাদের নেতা মেজর অব. হাফিজ উদ্দিনের নির্দেশে এখানে একদম স্বচ্ছ ও সুন্দর ভাবে প্রত্যেক কার্ডধারীদের সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে চাল বিতরণ করা হচ্ছে। প্রত্যেক কার্ডধারী ৪৫০ টাকার বিনিময়ে ৩০ কেজি চাল নিচ্ছে। কোন রকম বাড়তি টাকা বা কম চাল বিতরণ করা হচ্ছে না। বিএনপি ও মেজর হাফিজের বদনাম হয় এরকম কোনো কাজ আমরা করবো না এবং কাউকে করতে দিব না। 
চাল নিতে আসা কার্ডধারী আমেনা বেগম, রাশু বিবি, মিনারা, মোতালেবসহ আরো অনেকে বলেন, গত সরকারের আমলে আমরা ঠিকমতো চাল পেতাম না। তখন বেশি টাকা রাখতো এবং চাল কম দিতো। লোকমান হোসেন ডিলার হওয়ার পর আমাদের বেশি টাকা দেয়া লাগে না এবং চালও কম দেয়া হয়না। এতে এখন আমরা খুব খুশি।  
এসময় বদরপুর ইউনিয়ন (উত্তর) যুবদলের সভাপতি আলী আকবর মেলকার, বদরপুর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার, শ্রমিকদল নেতা বশির উল্যাহ, আবুবকর সিদ্দিক, জামাল মাঝি, ৪নং ওয়ার্ডের নুরুল ইসলাম, কামাল হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাকিল, শ্রমিকদল নেতা আরিফ, বাবলু জমাদার ও যুবদল কর্মী নুরুল আলমসহ অরো অনেকে উপস্থিত ছিলেন।
জুয়েল, লালমোহন:
খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচির আওতায় ভোলার লালমোহন উপজেলার দেবীরচর বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ডিলার মো. লোকমান হেসেন কার্ডধারীদের এ চাল বিতরণ করেন। প্রতিকেজি চাল ১৫ টাকা দরে প্রত্যেক কার্ডধারীকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
ডিলার মো. লোকমান হোসেন বলেন, আমাদের নেতা মেজর অব. হাফিজ উদ্দিনের নির্দেশে এখানে একদম স্বচ্ছ ও সুন্দর ভাবে প্রত্যেক কার্ডধারীদের সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে চাল বিতরণ করা হচ্ছে। প্রত্যেক কার্ডধারী ৪৫০ টাকার বিনিময়ে ৩০ কেজি চাল নিচ্ছে। কোন রকম বাড়তি টাকা বা কম চাল বিতরণ করা হচ্ছে না। বিএনপি ও মেজর হাফিজের বদনাম হয় এরকম কোনো কাজ আমরা করবো না এবং কাউকে করতে দিব না। 
চাল নিতে আসা কার্ডধারী আমেনা বেগম, রাশু বিবি, মিনারা, মোতালেবসহ আরো অনেকে বলেন, গত সরকারের আমলে আমরা ঠিকমতো চাল পেতাম না। তখন বেশি টাকা রাখতো এবং চাল কম দিতো। লোকমান হোসেন ডিলার হওয়ার পর আমাদের বেশি টাকা দেয়া লাগে না এবং চালও কম দেয়া হয়না। এতে এখন আমরা খুব খুশি।  
এসময় বদরপুর ইউনিয়ন (উত্তর) যুবদলের সভাপতি আলী আকবর মেলকার, বদরপুর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার, শ্রমিকদল নেতা বশির উল্যাহ, আবুবকর সিদ্দিক, জামাল মাঝি, ৪নং ওয়ার্ডের নুরুল ইসলাম, কামাল হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাকিল, শ্রমিকদল নেতা আরিফ, বাবলু জমাদার ও যুবদল কর্মী নুরুল আলমসহ অরো অনেকে উপস্থিত ছিলেন।

লালমোহন মোঃ ইয়ামিন

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...