বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:২৮
৩৬২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত ‘রেইজ’ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর উদ্যোগে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ (গুরু-শিষ্য) নির্বাচনের লক্ষ্যে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (জেইউটিটিআই)-এর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জিজেইউএস-এর পরিচালক (মাইক্রোফাইন্যান্স) হুমায়ুন কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপপরিচালক (মাইক্রোফাইন্যান্স) ও রেইজ প্রকল্পের সমন্বয়কারী মো. জাহিদুর রহমান, জেইউটিটিআই-এর অধ্যক্ষ সাধন কুমার পাল এবং প্রকল্প কর্মকর্তা আব্দুল হাই জিন্নাহ।
এ সময় উপস্থিত ছিলেন জিজেইউএস-এর এরিয়া ইনচার্জ শিল্পী পাল, শাখা ইনচার্জ মনি মুক্তা, প্রকল্প কর্মকর্তা শারমিন আক্তার ও পঙ্কজ কুমার সরকার।
সভায় বক্তারা অংশগ্রহণকারীদের প্রকল্প-সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন। তরুণ উদ্যোক্তা, ওস্তাদ ও শিক্ষানবিশ নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা নিজেদের মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত