বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২৫ রাত ০৯:০৯
৩৬৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরসামাইয়ায় মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে ছাত্র ও যুব সমাজকে রক্ষার দাবিতে এলাকাবাসী মানববন্ধন করে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে চরসামাইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছিদ্দিক বাজারে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর শুদ্ধি অভিযান, মাদক প্রবেশের রুট বন্ধ এবং চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় এই কর্মসূচিতে। মানববন্ধনে শত-শত নারী-পুরুষ উপস্থিত হয়ে আলোচিত মাদক ব্যবসায়ী মাকসুদুর রহমান ওরফে মাকসু ও তার সহযোগিদের গ্রেফতার ও মাদকের আস্তানা ভেঙ্গে দেওয়ার দাবী জানায়।
মাদক ব্যবসায়ী মাকসু মাদক মামলায় প্রায় দুই মাস কারা ভোগ করে জামিনে মুক্তি পান। যার জি-আর নং- ৪২২/২০২২। বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলমান আছে যার মামলা নং ৩৬(১)। অতীতেও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, চরসামাইয়া ইউনিয়নের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়। দীর্ঘদিন ধরে চরসামাইয়া ইউনিয়ন মাকসুদ ও তার স্ত্রীর নাহার নেতৃত্বো একটি অসাধু চক্র মাদক ব্যবসা চালিয়ে আসছে। এতে করে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে যাচ্ছে এবং এলাকায় নৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে। শুধু তাই নয় দেহ ব্যবসার সাথেও জড়িত। এলাকাবাসী প্রতিবাদ করলে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়। তারা মাকসুদ ও তার সহযোগিদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।
মাদক কারবারি মাকসুদুর রহমান ওরফে মাকসুর সম্বন্ধীর মেয়ে আঁকলিমা মানববন্ধনে মাকসুর বিরুদ্ধে অভিযোগ করে জানায়, আমার স্বামীর কথা মিথ্যা বলে আমাকে ডাবের পানির সাথে নেশা মিশিয়ে আমাকে খাওয়ানোর পরে আমি অজ্ঞান হয়ে যাই। মাকসু আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছে। কিন্তু সেই সময় এলাকার মানুষ আশায় আমার ক্ষতি করতে পারেনি। এবং আমাকে অনেক নির্যাতন করেছে। এলাকার এমন কোন মেয়ে নেই যে মাকসু খারাপ নজরে না তাকায়। আমি অর কঠোর বিচার চাই।
এলাকাবাসীর দাবি করেন, অবিলম্বে মাদক কারবারি ও দেহ ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ইউনিয়ন নিরাপদ রাখতে হলে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও কার্যকর আইন প্রয়োগ নিশ্চিত করা জরুরি। তারা জানান, মাদক ও দেহ ব্যবসা মুক্ত সমাজ গঠনে প্রয়োজনে আরও বড় কর্মসূচি গ্রহণ করা হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত