অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

জনগণ সংস্কার বোঝে না, এটা বাস্তবসম্মত কথা নয়: তাসনিম জারা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৪৮

remove_red_eye

৩৯৩

জনগণ সংস্কার ও পরিবর্তন বোঝে না- এমন কথা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

তিনি বলেন, আমরা যখন মানুষের সঙ্গে কথা বলি, তৃণমূলে, উঠানে চায়ের দোকানে যাই। তখন তারা বলছেন, কোথায় তাদের ধোকা দেওয়া হচ্ছে। যখন একটা মা বলেন আমি বিচার চাই, যখন একটা বাবা বলেন আমি সাত লাখ টাকা ঘুস দিয়ে কেন ছেলের জন্য চাকরি নেবো? আমি তো তাকে পড়াশোনা করিয়েছি। ওনারা তখন মূলত পরিবর্তনের কথাই বলছেন, সংস্কারের কথাই বলছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত ‘রাজনীতির বর্তমান এবং ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তাসনিম জারা বলেন, যারা ক্ষমতায় থাকেন, রাজনীতিবিদরা; যারা ব্যবসায়ী আছেন, সেই নেক্সাস মিলে আমাদের একটা অসম সমাজ তৈরি করা হয়েছে। একটা দারিদ্র্যের মধ্যে আমাদের রাখা হয়েছে এবং আমাদের যেসব সুবিধা নাগরিক হিসেবে পাওয়ার কথা সেই জায়গাটা থেকে যে বঞ্চিত করা হচ্ছে; এটা মানুষ বোঝে। শুধু মানুষ বোঝে বলেই গত বছর তারা এই অসমতার বিরুদ্ধে, অন্যায়গুলোর বিরুদ্ধে মাঠে নেমেছে। তারা প্রাণ দিতেও দ্বিধা করেনি।

তরুণদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, তরুণদেরও ছোট করে দেখার একটা প্রবণতা আমরা দেখছি গত এক/দেড় বছর ধরে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমাদের ৫৭ শতাংশ ২৫ বছরের নিচে। তো এই বিপুল জনসংখ্যাকে আমরা যদি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করতে না পারি সেটা আমাদের ব্যর্থতা হবে। আমাদের সামনে খুব সুন্দর একটা সুযোগ এসেছে যেখানে তরুণরা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। তারা চিন্তা করছেন দেশের জন্য কীভাবে তারা অবদান রাখবেন, কীভাবে তারা দেশের হয়ে কাজ করবেন।

এই তরুণদের কীভাবে রাজনীতিতে সম্পৃক্ত রাখা যায় সেই পরিবেশ করে দেওয়া রাজনীতিবিদের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...