অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ঢাকায় স্বর্ণ ও নগদ টাকা ডাকাতির ঘটনায় র‍্যাবের অভিযানে ভোলায় ৩ জন গ্রেফতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২৫ বিকাল ০৩:২৬

remove_red_eye

৩৬৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : রাজধানীর মিরপুরে দারুস সালাম এলাকায় এক ব্যবসায়ীর বাসায় ১০৫ ভরি স্বর্ণালংকার ও ৩২ লাখ টাকা ডাকাতির ঘটনায় ভোলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার ৩০ অক্টোবর রাতে র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের কমান্ডার লে. শাহরিয়ার রিফাত অভি বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের উত্তর ভেদুরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রাতে আটককৃতদের র‍্যাব ক্যাম্পে নিয়ে আসা হয়।র‍্যাব-৮ ভোলা ক্যাম্পের অধিনায়ক লে. রিফাত হাসান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. হোসেন সোহান (৩৫), তার বোন কুলসুম বিবি এবং আত্মীয় বকুল বিবি। তিনজনই ভোলা সদর উপজেলার বাসিন্দা।
র‌্যাব জানায়, এই চক্র দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত। এরই অংশ হিসেবে গত ১৯ অক্টোবর সকালে মিরপুর দারুস সালাম থানার মাজার রোড এলাকায় ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহর বাসায় তারা প্রবেশ করে তার স্ত্রী শাহেদা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩২ লাখ ৫ হাজার টাকা, ১০৫ ভরি স্বর্ণালংকার ও কয়েকটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।
ঘটনার পর দারুস সালাম থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে এ ঘটনার  মূলহোতা বিল্লালকে র‌্যাব-৪ ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮, ভোলা ক্যাম্পের একটি দল সদর উপজেলার উত্তর চর ভেদুরিয়া এলাকায় অভিযান চালিয়ে হোসেন সোহান, বকুল বিবি ও কুলসুম বিবিকে গ্রেপ্তার করে।
এসময় লুঠ হওয়া ১ ভরি ১০ আনা স্বর্ণালংকার, ৮ ভরি ২ আনা সিটি গোল্ড, নগদ ৮০ হাজার টাকা এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র‌্যাব আরো জানায়, মামলার অন্যান্য পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন



আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...