অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ইসি কোন নীতিমালায় মার্কা অন্তর্ভুক্ত করে, তা দেখতে চাই : হাসনাত আবদুল্লাহ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৫৬

remove_red_eye

৩৫৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা নির্বাচন কমিশনের নীতিমালাটা দেখতে চাই। যেই নীতিমালার ভিত্তিতে তারা মার্কাকে অন্তর্ভুক্ত করে, আবার বাদ দিয়ে দেয়—এই নীতিমালাটা আমাদেরকে দিতে হবে। এই বিষয়ে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত চূড়ান্ত।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপির বরিশাল বিভাগে তিন দিনের সাংগঠনিক সফর উপলক্ষ্যে আয়োজিত এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোন নীতিমালার মধ্য দিয়ে শাপলাকে অন্তর্ভুক্ত করা হয়নি, কিংবা কোন নীতিমালার মধ্য দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে- তা স্পষ্ট করা হয়নি। এমনকি সম্প্রতি শাপলা কলিকে কোন নীতিমালার ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটাও স্পষ্ট নয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা বারবার বলে আসছি, নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয়, সেই সিদ্ধান্তগুলোর কোনো নীতিমালা নেই। তাদের সকালে ঘুম থেকে উঠে মনে হয়, মাইক মার্কা দিবে, আবার মোবাইল দেখার পর মনে হয় মোবাইল মার্কা দিবে, ট্রাইপড দেখলে ট্রাইপড মার্কা, ওই যে সূর্য দেখছে সেটারও মার্কাও আছে।

এনসিপির এই নেতা জোর দিয়ে বলেন, ইসি এভাবে চলতে পারে না। এটি একটি সাংবিধানিক এবং জনগণের প্রতিষ্ঠান; তাই এটি নীতিমালার ভিত্তিতেই চলতে হবে।

এনসিপির বরিশাল বিভাগের সাংগঠনিক সফর উপলক্ষ্যে আয়োজিত সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবুসাঈদ মুসা। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...