অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় জোয়ারে পানিতে ৩ হাজার মানুষ পানিবন্দি

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২০ রাত ১১:৩১

remove_red_eye

৮৪৭

লঘুচাপের প্রভাবে মেঘনার  পানি বিপদসীমার ৮ সে:মি:  উপর দিয়ে প্রবাহিত

মনপুরা  প্রতিনিধি : ভোলার মনপুরায় লঘুচাপের প্রভাবে মেঘনার পানি বিপদসীমার ওপর প্রবাহিত হয়ে ২-৩ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নি¤œাঞ্চল। ওই সমস্ত এলাকায় দিনে-রাতে দু’বেলা জোয়ারের পানি প্লাবিত হওয়ায় কমপক্ষে তিন হাজার মানুষ পনিবন্দি হয়ে পড়েছে। এতে চরম দূর্ভোগে পড়েছে প্লাবিত এলাকার বাসিন্দারা। এছাড়াও মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন বেড়ীবাঁধহীন চরনিজাম, কলাতলীরচর ও চরশামসুদ্দিনে ৩-৪ ফুট জোয়ারে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। ওই সমস্ত চরাঞ্চলে ৩০ হাজারের ওপরে মানুষ বসবাস করছে বলে জানান জনপ্রতিনিধিরা।এদিকে লঘুচাপের প্রভাবে মেঘনার পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্চে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

সরেজমিনে মূল ভূ-খন্ডের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমনগর, মাষ্টারহাট এলাকার পূর্বপাশ, হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট, সোনারচর ও মনপুরা ইউনিয়নের পূর্ব আন্দির পাড় গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

হাজিরহাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক ও সাকুচিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মিয়া জানান, অতি জোয়ারে ২-৩ ফুট জোয়ারে নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ওই সমস্ত এলাকার অনন্ত তিন হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভিডিশন-২ এর উপ সহকারি প্রকৌশলী আবদুর রহমান জানান, লঘুচাপের কারনে মেঘনার পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্ছে। এতে নি¤œাঞ্চল ২-৩ ফুট জোয়ারে প্লাবিত হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...