মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২০ রাত ১১:৩১
৮৪৬
লঘুচাপের প্রভাবে মেঘনার পানি বিপদসীমার ৮ সে:মি: উপর দিয়ে প্রবাহিত
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় লঘুচাপের প্রভাবে মেঘনার পানি বিপদসীমার ওপর প্রবাহিত হয়ে ২-৩ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নি¤œাঞ্চল। ওই সমস্ত এলাকায় দিনে-রাতে দু’বেলা জোয়ারের পানি প্লাবিত হওয়ায় কমপক্ষে তিন হাজার মানুষ পনিবন্দি হয়ে পড়েছে। এতে চরম দূর্ভোগে পড়েছে প্লাবিত এলাকার বাসিন্দারা। এছাড়াও মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন বেড়ীবাঁধহীন চরনিজাম, কলাতলীরচর ও চরশামসুদ্দিনে ৩-৪ ফুট জোয়ারে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। ওই সমস্ত চরাঞ্চলে ৩০ হাজারের ওপরে মানুষ বসবাস করছে বলে জানান জনপ্রতিনিধিরা।এদিকে লঘুচাপের প্রভাবে মেঘনার পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্চে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
সরেজমিনে মূল ভূ-খন্ডের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমনগর, মাষ্টারহাট এলাকার পূর্বপাশ, হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট, সোনারচর ও মনপুরা ইউনিয়নের পূর্ব আন্দির পাড় গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।
হাজিরহাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক ও সাকুচিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মিয়া জানান, অতি জোয়ারে ২-৩ ফুট জোয়ারে নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ওই সমস্ত এলাকার অনন্ত তিন হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভিডিশন-২ এর উপ সহকারি প্রকৌশলী আবদুর রহমান জানান, লঘুচাপের কারনে মেঘনার পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্ছে। এতে নি¤œাঞ্চল ২-৩ ফুট জোয়ারে প্লাবিত হয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত