অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-২

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৭

remove_red_eye

৩৩৯

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মো. সিয়াম (১৬) নামে মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ফরাজীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর সিয়াম বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল মুন্সি বাড়ির মো. বাবুল মুন্সির ছেলে।
নিহত ঐ কিশোরের বাবা বাবুল মুন্সি বলেন, বৃহস্পতিবার বিকেলে লালমোহনে আমার এক আত্মীয় মারা যান। তার মৃত্যুর সংবাদ শুনে সন্ধ্যার দিকে মোটরসাইকেলযোগে স্ত্রী ও ছেলেকে নিয়ে ওই বাড়ির উদ্দেশে রওনা দিই। মোটরসাইকেল নিয়ে লালমোহনের ফরাজীর দোকান এলাকায় পৌঁছালে আমাদের মোটরসাইকেলটিকে সামনের দিক থেকে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। ঐ ধাক্কায় মোটরসাইকেল নিয়ে আমরা সড়কের ওপর পড়ে যাই। এ সময় মাইক্রোবাসের সঙ্গে আমার ছেলে সিয়ামের মাথায় প্রচণ্ড আঘাত লাগে। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে আমাদের তিনজনকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক আমার ছেলে সিয়ামের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লালমোহন মোঃ ইয়ামিন

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...