অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

খেজুর রস সংগ্রহে ব্যস্ত চরাঞ্চলের গাছিরা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৯

remove_red_eye

৩০৫

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন থেকে: খেজুর রস সংগ্রহের জন্য চরফ্যাশন উপজেলার চরাঞ্চলে খেজুর গাছ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছে গাছিরা। চরাঞ্চলে শীতের আগমনী বার্তায় খেজুর রস সংগ্রহের প্রস্তুতি হিসেবে গাছের ডাল  কেটে রস বের করার পদ্ধতিতে পরিষ্কার করছেন গাছিরা।
জানা যায়, খেজুর গাছ থেকে রস সংগ্রহের পদ্ধতিতে প্রথমে খেজুর গাছের মাথা ডাল কেটে পরিষ্কার করে সাদা অংশ কেটে রোদে শুকিয়ে নিতে হয়। পরবর্তীতে সাদা অংশ আবারও কেটে বাঁশের নলি লাগিয়ে তাতে ছোট-বড় মাটির হাড়ি বেঁধে রস সংগ্রহ করা হয়।
উপজেলার চর কুকরি-মুকরি ইউনিয়নের গাছি জামিল হোসেন খেজুর রস সংগ্রহে গাছ কাটার প্রক্রিয়া সম্পর্কে জানান, শীতকালের কার্তিক মাসে রস সংগ্রহের জন্য গাছগুলো প্রস্তুত করতে হয়। তবে শীতের আগমনের জন্য এবার একটু আগেই গাছ প্রস্তুত করছেন তিনি। খেজুর গাছের ডাল কেটে প্রস্তুত করতে হয়। রস সংগ্রহের জন্য সাধারণত মাটির হাড়ি ব্যবহার করা হয় এবং হাড়ির ধারণ ক্ষমতা প্রায় ১০ লিটারের মতো হয়। জামিল আরও বলেন, একটা গাছ থেকে শীতের ঠান্ডা আবহাওয়া থাকা পর্যন্ত রস পাওয়া যায়। গাছ ভেদে প্রতিদিন ৩ থেকে ৮ লিটার পর্যন্ত রস পাওয়া যায়। গাছ থেকে রস সংগ্রহের একটা পদ্ধতি রয়েছে। প্রথম ৩ দিন রস সংগ্রহের পর পরবর্তী ৩ দিন গাছ থেকে রস সংগ্রহ করা যাবে না। বিকেল থেকে রস সংগ্রহের জন্য গাছে গাছে হাড়ি বাঁধা হয়। পরদিন ভোরবেলা থেকে শুরু হয় রস সংগ্রহের কাজ।
শীতকালিন সময়ে বেড়াতে আসা আত্মীয় স্বজনদের চিতই পিঠা খাওয়ানো গ্রামের মানুষের আতিথেয়তার জন্য খেজুর রসের পাটালী গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। কিছু কিছু এলাকায় এই রস দিয়ে গুড় তৈরী করে শীতের পিঠা পরিবেশন করে থাকে।
চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল খান জানান, উপজেলার চরগুলোতে প্রচুর খেজুর গাছ রয়েছে। খেজুর গাছের জন্য বাড়তি কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। কৃষি বিভাগ কৃষকদের বাড়ির আশপাশ, জমির আইল, পুকুরপাড় এবং সড়কের ধারে খেজুর গাছ লাগানোর পরামর্শ দিয়ে থাকেন। 

মোঃ ইয়ামিন চরফ্যাসন

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

আরও...