অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

জুলাই সনদ জনগণের নয়, উপদেষ্টাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য: হাফিজ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা নভেম্বর ২০২৫ বিকাল ০৪:৪২

remove_red_eye

৩৫৪

বাংলার কণ্ঠ ডেস্ক : বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশের জনগণের জুলাই সনদের দরকার নেই। জনগণের প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। এই জুলাই সনদ মূলত উপদেষ্টাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য কাজে লাগবে, জনগণের স্বার্থে নয়।

তিনি বলেন, বিএনপি নির্বাচনের স্বার্থে অনেক বিষয়ে ছাড় দিয়েছে, যেন একটি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন হতে পারে। কিন্তু অনেকে সেটাকে বিএনপির দুর্বলতা মনে করছে।

শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধ প্রজন্মের উদ্যোগে ‘স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

জুলাই সনদ জনগণের নয়, উপদেষ্টাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য: হাফিজ

মেজর (অব.) হাফিজ বলেন, এখন এমন কিছু শক্তি সক্রিয় হয়েছে যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করছে। কেউ যেন মুক্তিযুদ্ধকে ছোট করে না দেখে। কেউ যদি মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চায়, তাহলে মুক্তিযোদ্ধারাই তা প্রতিহত করবে।

তিনি বলেন, কিছু কিছু আত্মপ্রচারপ্রবণ ‘আঁতেল’ আছেন, যাদের মুক্তিযুদ্ধে কোনো অবদান ছিল না। দেশের মাত্র এক শতাংশ মানুষ সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। যদি সবাই অংশ নিতো, তাহলে মুক্তিযোদ্ধার সংখ্যা হতো সাত লাখেরও বেশি।

প্রতিবেশী রাষ্ট্রগুলোর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, কিছু প্রতিবেশী দেশ আছে, যারা চায় না বাংলাদেশ প্রকৃত অর্থে সমৃদ্ধ ও স্বাবলম্বী হোক।

তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার লালসায় নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করার চেষ্টা করছে, যা দেশের গণতন্ত্রের জন্য অশুভ ইঙ্গিত।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত এর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...