লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১লা নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৫
৪৭৫
আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহনে বরিশাল থেকে প্রকাশিত জনপ্রিয় পত্রিকা দৈনিক বাংলাদেশ বাণী‘র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) আসর বাদ লালমোহন প্রেসক্লাবের সামনে থেকে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যা লি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক বাংলাদেশ বাণীর লালমোহন প্রতিনিধি আজিম উদ্দিন খানের সভাপতিত্বে এবং দৈনিক সংবাদ পত্রিকার লালমোহন প্রতিনিধি শাহিন কুতুবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি সোহেল মো. আজিজ শাহীন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের লালমোহন প্রতিনিধি মো. মাহাবুব আলম, দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা জাহিদ দুলাল, দৈনিক বাংলার কন্ঠ পত্রিকার লালমোহন প্রতিনিধি আকবর জুয়েল প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাত্র এক বছরের মধ্যে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকাটি পাঠকের হৃদয় জয় করতে পেরেছে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের নানান বৈষম্য দূর করার প্রত্যয় নিয়ে পত্রিকাটি এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি।
র্যালী ও আলোচনা সভায় লালমোহন উপজেলা জাসাস সভাপতি আজাদুর রহমান ও ব্যবসায়ী ফোরামের সভাপতি এম এ এ হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও লালমোহনে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত