অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১লা নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৭

remove_red_eye

৩৭০

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা ও উপস্থিতি পুরষ্কার এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ লা নভেম্বর ) সকালে ইসলামিক মডেল মাদ্রাসার হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসা পারিচালক অধ্যাপক এমএ জাহেরের সভাপতিত্বে, লালমোহন মডেল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আজিমউদ্দিন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সিরাজুল ইসলাম,  এসময় তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেন, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হয়, তবে ওই সন্তানের অবশ্যই ভালো শিক্ষিত ও মেধাবী হবে।
তিনি আরো বলেন, আপনারা সন্তানদেরকে বেশী চাপ প্রয়োগ করবেন না। আপনাদের কাজ হলো সন্তানরা বলতে, লিখতে, পড়তে পারে কিনা সেদিকে খেয়াল করা, তাদেরকে মোটিভেশন দিবেন, আপনি যদি তার ব্রেনকে বুঝিয়ে দিতে পারেন তাহলে সে তার স্বপ্ন পূরণ না করে আর ঘুমাবে না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী সমাজকল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক মাওলানা আ: মালেক। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ জামে মসজিদের সভাপতি আবুল বাশার সেলিম, অধ্যাপক হাসানুজ্জামান হাওলাদার।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ মনিরুল ইসলাম মিঠু, অধ্যক্ষ মাওলানা মোঃ শফিউল্লাহ, এম এ হাসান।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসার সরকারি পরিচালক মাওলানা মোঃ  লোকমান হোসেন ও রিয়াজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা ও উপস্থিতি পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

লালমোহন মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...