অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

গণঅভ্যুত্থানের স্বীকৃতি না দিলে ভারতের সঙ্গে সম্পর্ক শীতল থাকবে: নাহিদ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা নভেম্বর ২০২৫ বিকাল ০৫:১৪

remove_red_eye

৩৪৭

ভালো সম্পর্ক চাইলে ভারতকে আওয়ামী লীগের চোখে বাংলাদেশকে দেখার নীতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি না দিলে সম্পর্ক শীতল থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (০২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে এক প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, ভারত বাংলাদেশে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। গত ১৫ বছর আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হনন করে, জুলুম করে ক্ষমতায় টিকে ছিল, এর পেছনে ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন ছিল। ভারত যদি বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চায়, তাহলে ভারতকে আওয়ামী লীগের চোখে বাংলাদেশেকে দেখার নীতি থেকে সরে আসতে হবে।

তিনি বলেন, সম্পর্ক তৈরি করতে হবে বাংলাদেশের জনগণের সঙ্গে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের যে চেষ্টা ভারত সব সময় করে আসছে সেই জায়গা থেকে ভারতকে ফিরে আসতে হবে। বাংলাদেশের সঙ্গে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে হবে। যৌথ নদীর পানির হিস্যা ও সীমান্ত হত্যাসহ যে সংকটগুলো রয়েছে সেগুলো সুরাহা করতে হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, সবার আগে যেটা দরকার তা হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া এবং গণহত্যাকারী কাউকে সেই দেশে আশ্রয় না দেওয়া। ভারত শেখ হাসিনাকে সেই দেশে আশ্রয় দেওয়ার মাধ্যমে গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছে। যতদিন জুলাই গণঅভ্যুত্থান প্রশ্নে ভারত নিজেদের অবস্থান স্পষ্ট না করছে, সম্পর্ক স্থাপনের জন্য হাত বাড়িয়ে না দিচ্ছে, ততদিন ভারতের সঙ্গে সম্পর্কের শীতলতা থাকবে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...