বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা নভেম্বর ২০২৫ রাত ০৮:০২
৩০৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংস্কার না হলে নির্বাচন কেমনে হবে। এই সরকারের যদি সংস্কারের ম্যান্ডেট না থাকে। এই গনঅভূত্থান পরবর্তীতে এই সরকারের যদি জুলাই সনদ ঘোষনা দেওয়ার ম্যান্ডেট না থাকে ,তা হলে এই সরকার কোন ম্যান্ডেটে নির্বাচন দিবে সেটা আমি দেখতে চাই। নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারীতে হতে হবে। নির্বাচনকে তারাই পিছিয়ে দিতে চায় যারা এই সরকারের সাথে জুলাই সনদের একটা মুখোমুখি দাড় করিয়ে দিতে চায়। সংস্কার প্রক্রিয়া যথা সময়ে সম্পন্ন করে ফেব্রুয়ারীতে অবশ্যই নির্বাচন হতে হবে।
রবিবার দুপুরে ভোলায় জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভা শেষে প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, যারা জুলাই সনদ চায় না ,তারা বাংলাদেশটাকে কোন দিকে নিতে চায়। তারা আসলে কিসের প্রস্তুতি নিচ্ছে। সেই বিষয়টি জনগনের বুঝে যাওয়ার কথা। তিনি আরো বলেন, আমাদের এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম ইতো মধ্যেই স্পষ্ট করেছেন, আমাদের সাথে তাদেরই জোট হবে। আমরা তাদেরকেই জোট বদ্ধ করবো। যাদের অবস্থান সংস্কারের পক্ষে ব্যাক্ত করেছেন এবং ২৪ যেই জনআকাঙ্খার কারনে ঘটেছে,সংবিধানিক রাষ্ট্রের কাঠামোতে দুর্বলতা উত্তরনে যারা আমাদের পাশে আসবে। আমাদের সাথে থাকবেন ,তাদেরকে নিয়েই আমাদের জোট হতে পারে।

তিনি স্পষ্ট করে আরো বলেন,গন ভোটের সাথে এটার অর্ডার হতে হবে। এই আদেশ অবশ্যই ড. মোহাম্মদ ইউনুস কে জারি করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা পক্ষ তারা চায় চুপ্পু এই আদেশের স্বাক্ষর করবে। চুপ্পুর কাছ থেকে যদি জুলাই সনদের স্বাক্ষর নিতে হয়, তা হলে আমাদের সবার ভালো না নদীতে ডুবে যাওয়া। ঢাকার সব চেয়ে ভোলাতে শহীদ হয়েছে। তাদের পরিবার যদি জানে,যারা আহত হয়েছে তারা আত্নহত্যা করবে। যারা চুপ্পুর হাত থেকে আজকে বায়াত নিতে চায়, ফ্যাসিবাদের যিনি হচ্ছেন সুপ্রিম লিডার।ওনার কাছ থেকে বায়াত নিয়ে যারা গনতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। তাদের এই উদ্দেশ্যকে আমরা সন্দেহ করি। এই ঘোষনা পত্র বৈধতা দেওয়ার কেবল মাত্র বৈধতা রয়েছে,এই গনঅভূত্থানের মধ্য দিয়ে ড. মোহাম্মদ ইউসুস এসেছে। তিনি এটার আদেশ দিবেন। আদেশ দ্রুততম হতে হবে। কোন অধ্যাদেশ নয়,কোন প্রজ্ঞাপন নয়।
এনসিপির ভোলা জেলা শাখার প্রধান সমন্বয়কারী মেহেদী হাসান শরীফের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আ্যড. মুজাহিদুল ইসলাম শাহিন, দক্ষিনাঞ্চলের যুগ্ম মূখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় ও জেলাসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দরা। এর আগে তিনি সকালে বরিশাল থেেেক স্পিড বোটে ভোলায় আসেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত