বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা নভেম্বর ২০২৫ রাত ১১:২৬
২৪৬
মোঃ মুরাদ শিকদার : ভোলার ভেদুরিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
রবিবার (২ নভেম্বর) বিকেলে মাঝিরহাট বাজারে ১ ও ২ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা হানিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও ভোলা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও ভোলা-১ আসনের নির্বাচন পরিচালক মাস্টার নুরুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক মাস্টার বেলায়েত হোসাইন, সহকারী সেক্রেটারি ও প্রচার–মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা ইসমাইল হোসেন মনির, সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন এবং সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার প্রমুখ। বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠার মধ্য দিয়েই প্রকৃত ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব। জামায়াত ইসলাম সেই আদর্শ ও কর্মপদ্ধতি নিয়েই কাজ করছে।
বিএনপি থেকে জামায়াতে যোগদানকারী নেতাকর্মীরা জানান, বিএনপির নীতি ও কর্মকাণ্ড কোরআন-হাদীসের পরিপন্থী হয়ে পড়েছে এবং আওয়ামী ধারার রাজনীতি অনুসরণের কারণে আমরা ব্যথিত। তাই ইসলামী আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে যোগ দিয়েছি।” সম্মেলনে নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জামায়াত নেতারা। অনুষ্ঠানে ভেদুরিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে দেশের শান্তি, ন্যায় ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত