বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২৫ বিকাল ০৫:১৫
৩৫৫
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দাবিতে গণমিছিল ও স্মারকলিপি দেওয়ার নতুন কর্মসূচি ঘোষণা করেছে যুগপৎ আন্দোলন চালিয়ে যাওয়া জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের আমির মামুনুল হক।
খেলাফত মজলিসের আমির বলেন, পাঁচ দাবিতে আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার লক্ষ্যে আমাদের আটটি দলের গণমিছিল অনুষ্ঠিত হবে। সেদিন আমরা আন্দোলনরত সব দল গণমিছিল নিয়ে রাজধানীর পল্টন মোড়ে একত্রিত হবো।
মামুনুল হক জানান, ৬ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে আমরা ১১ নভেম্বর রাজধানীতে সমাবেশ করবো।
দাবির বিষয়ে তিনি বলেন, আমাদের আগের পাঁচটি দাবির মধ্যে নতুন তিনটি দাবি সংযুক্ত করেছি। দাবিগুলো হলো- জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে, জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজন করতে হবে ও সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বহাল রাখতে হবে।
খেলাফত মজলিসের আমির আরও বলেন, ‘সকালে আমরা শীর্ষ আট দল বৈঠক করেছি। গত দুই মাস যাবৎ আন্দোলন করে যাচ্ছি কিন্তু আমাদের দাবিগুলো মানা হচ্ছে না। দেশের মানুষের অভিপ্রায়ের ভিত্তিতে জুলাই বিপ্লবের অর্জনকে আমরা ত্বরান্বিত করতে চাই। আমরা রাজনৈতিক দলগুলোর আলোচনার ব্যাপারে আন্তরিক। যেই অনুযায়ী অগ্রসর হচ্ছি।’
সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। আমরা দেখতে চাই অন্যান্য দল প্রধান উপদেষ্টার আহ্বানে কীভাবে সাড়া দেয়। আশা করি, সবাই বসলে একটা সমাধান হবে। প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলগুলোর ওপর আলোচনার বিষয় ছেড়ে দিয়ে তাদের দায়িত্ব শেষ করা যাবে না। প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকা পালন করতে হবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদসহ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতারা।
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক