চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২৫ রাত ০৯:৪০
২৯৯
চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশনে গভীর রাতে আগুন লেগে পাশাপাশি দুইটি বসত ঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জিন্নাগড় ইউনিয়নের তিন নং ওয়ার্ডে ছালামত ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে ঘর দুটি পুড়ে অন্তত ৪৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, গভীর রাতে আগুন লাগায় ঘুমন্ত প্রতিবেশীরা আগুন নেভাতে আসতে আসতে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রতিবেশী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় ভোরের দিকে আগুন নিভানো হয় । ততক্ষণে আগুন লাগা ঘর দুটি পুড়ে ছাই হয়ে যায়। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বাড়ির কেউ নির্দিষ্ট করে বলতে পারেননি।
পুড়ে যাওয়া ঘরের মালিক আবদুল মান্নান এর মেয়ে একাদশ শ্রেণীর ছাত্রী মিসু বেগম বলেন, আমার বাবা মা ভাই বোন সহ গভীর ঘুমে ছিলাম, হঠাৎ বাড়ির মধ্যে ডাক চিৎকার শুনে উঠে দেখি ঘরে আগুন ছড়িয়ে যাচ্ছে। ঘরের বাহিরে কোনমতে বের হয়ে আসলাম, আরেকটু দেরি হলে আমরাও হয়তো পুড়ে ছাই হয়ে যেতাম। ঘর থেকে কোন মালামাল বের করতে পারিনি। পার্শ্ববর্তী পুড়ে যাওয়া আরেক ঘরের মালিক বয়োবৃদ্ধ মোস্তফা বেপারী বলেন, গভীর রাতে ঘুমিয়ে ছিলাম ঘরের বাহিরে ডাক চিৎকার শুনে উঠে দেখি, চার পাশে দাউ দাউ করে আগুন জ্বলছে ও বিকট শব্দ হচ্ছে। কোনভাবে প্রাণ নিয়ে ঘর থেকে বের হয়েছি। চোখের সামনে মালামালসহ পুড়ো ঘর পুড়ে ছাই হয়ে যায়। শরীরে পরিধেয় একটি গেঞ্জি ও লুঙ্গি ছাড়া আর কিছু অবশিষ্ট নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে আর্থিক সহায়তা করা হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত