অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহন দেবীরচরে শ্রমিকদলের সভাপতি লোকমান হোসেনের উদ্যোগে লিফলেট বিতরণ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৩

remove_red_eye

৩৯৬

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন (উত্তর) শ্রমিকদলের সভাপতি মো. লোকমান হোসেনের উদ্যোগে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট প্রদানের প্রচারণা করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়নের দেবিরচর বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এছাড়া ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রদানের জন্য বলেন তিনি। 
বদরপুর ইউনিয়ন (উত্তর) শ্রমিকদলের সভাপতি মো. লোকমান হোসেন বলেন, ১৯ অক্টোবর ২০২৫ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে  বিতরণ করি। সাথে সাথে ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ এর সালাম পৌঁছে দিয়ে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট প্রদানের জন্য সকলকে বলি। লালমোহন উপজেলার বদরপুর (উত্তর) ইউনিয়নে মেজর হাফিজ উদ্দিনের জন্য আমরা ইতোমধ্যে বিভিন্ন কাজ শুরু করেছি। এলাকার বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি ও সাধারণ মানুষদের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি আগামী সংসদ নির্বাচনে বদরপুর থেকে বিশাল ব্যবধানে ধানের শীষ জয়লাভ করবে। 
লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট প্রদানের প্রচারণায় এসময় বদরপুর ইউনিয়ন (উত্তর) যুবদল সভাপতি আলি আকবর মেলকার, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার ,বদরপুর ১নং ওয়ার্ড শ্রমিকদল সাধারণ সম্পাদক আনোয়ার, ২নং ওয়ার্ড শ্রমিকদল সভাপতি বাশার উল্যাহ, শ্রমিকদল সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, জামাল মাঝি, ৪ নং ওয়ার্ড শ্রমিকদল সভাপতি সফিউল্ল্যা জমীর উদ্দি, সাধারন সম্পাদক নুরুল ইসলাম, কামাল হোসেন, ৫নং ওয়ার্ড শ্রমিকদল সাধারণ সম্পাদক  শাকিল, শ্রমিকদল নেতা আরিফ, বাবলু জমাদার সহ  বিএনপির বিভিন্ন অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লালমোহন মোঃ ইয়ামিন

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...