অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলা-১ আসনে বিজেপির গরুর গাড়ির মার্কার প্রচারনা ও সমাবেশসহ র‌্যালী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫২

remove_red_eye

৬১৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  'আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজেপি - বিএনপি ভাই ভাই,ঐক্য ছাড়া বিকল্প নাই ' এই  ব্যানারে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’ চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর পক্ষে গরুর গাড়ি মার্কার প্রচারনা শুরু হয়েছে।
বুধবার (৫ অক্টোবর)  ভোলা জেলা বিজেপির উদ্যোগে গরুর গাড়ির মার্কার প্রচারনা ও সমাবেশসহ র‌্যালী হয়েছে। সকাল থেকে নেতাকর্মীরা ভোলা শহরের নতুন বাজারে দলীয় কার্যালয় এসে ঝড়ো হতে শুরু করে। সকাল সাড়ে ১১টায় জেলা বিজেপি কার্যালয় থেকে গরুর গাড়ির বিশাল নির্বাচনী প্রচারণা ও র‌্যালী বের হয়। বিশাল দীর্ঘ এ মিছিলে হাজারো নেতাকর্মী অংশ নেন। হাতে ব্যানার, ও গরুর গাড়ি প্রতীকের  শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে তারা। র‌্যালীটি নতুন বাজার, বাংলাস্কুল মোড়, সদর রোড, চকবাজার হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন, সভায় বক্তব্য দেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ নুরনবী, সদর উপজেলা বিজেপির সদস্য সচিব মো.বুলবুল,সাংগঠনিক সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম। জেলা যুব সংহতির আহ্বায়ক আব্দুল লতিফ,সদস্য সচিব মো.আনোয়ার হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা-১ আসনে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী। ভোলার জনগন একজন যোগ্য প্রার্থী হিসেবে পার্থ সাহেবকে ভালোবাসেন এবং পছন্দ করেন।
 ভোলার উন্নয়নের স্বার্থে পার্থকে গরুর গাড়ি মার্কার বিকল্প নেই। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণ গরুর গাড়ি প্রতীকের পক্ষে রায় দেবে।আপনারা দোয়া করবেন।
উল্লেখ্য, ভোলা -১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...