অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল বন্ধ হয়েছে, ডালের ঘনত্ব বেড়েছে: তাহের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৯

remove_red_eye

২৯৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ছাত্রশিবির পরপর চারটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট লাভ করেছে। এটি প্রমাণ করেছে যে, ছাত্রশিবির একটা মাত্র সংগঠন নয়, শিবির হলো সমগ্র দেশের ছাত্র-সমাজ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল বন্ধ হয়েছে। গাঁজা-মদের আড্ডা বন্ধ হয়েছে। ডালের ঘনত্ব বেড়েছে।

তিনি বলেন, তরুণ ছাত্র-ছাত্রীরা একটি আদর্শবাদী দলকে সমর্থন দিয়েছে। আগামী নির্বাচনেও ৪ কোটি তরুণ ছাত্র সমাজ সেই ধারাবাহিকতায় বাংলাদেশের পজেটিভ পরিবর্তনের জন্য আদর্শবাদী দলগুলোকে যেন বিজয়ী করে। আগামী নির্বাচনে আর একটা মিরাকল হতে পারে। ইনশাআল্লাহ আমরা আশা করছি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জয়ের যে রিফ্লেকশন, এটা আগামীতেও হবে। আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্রশিবির পরপর চারটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট লাভ করেছে। এটি প্রমাণ করেছে যে, ছাত্রশিবির একটা মাত্র সংগঠন নয়, শিবির হলো সমগ্র দেশের ছাত্র-সমাজ।

তিনি আরও বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল বন্ধ হয়েছে। গাঁজা-মদের আড্ডা বন্ধ হয়েছে। ডালের ঘনত্ব বেড়েছে।

ছাত্র সংসদ নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, জুলাই বিপ্লব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্তের বিনিময়ে হয়েছে। সারাদেশ তাদের সঙ্গে ছিল। আপনাদের সংগ্রাম ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে ভারতে। আপনাদের সংগ্রাম শেষ হয়নি। এই সংগ্রাম দিয়ে দেশের দুর্নীতিকে সাগরে ফেলে দিতে হবে। এই লড়াইয়ে আপনারা ছাত্র সংসদের প্রতিনিধিরা ভূমিকা রাখবেন।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...