অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় বিশাল সমাবেশ ও র‌্যালী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২৫ রাত ০৯:৩২

remove_red_eye

৫০৮

এইচ আর সুমন :  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় বিশাল সমাবেশ ও র‌্যালি হয়েছে। শুক্রবার সকালে ভোলা জেলা বিএনপির আয়োজনে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের প্রধান অতিথি ছিলেন, ভোলা -১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ,  যুগ্মআহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, হুমায়ূন কবির সোপান, এনামুল হক, তরিকুল ইসলাম কায়েদ, আমিরুল ইসলাম বাসেত, বশির হাওলাদার, মফিজুল হক মিলন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আব্দুর রব আকন, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল মিলন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, ভোলা জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক, সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক আরজু, জেলা কৃষকদলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসানাত তসলিম, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন,সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আলামিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবাহক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরীর রবিন, সিনিয়র যুগ্ন আহবায়ক ইয়াকুব শাহ জুয়েল, জেলা ছাত্রদলের বার প্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আলামিন হাওলাদার  প্রমুখ। সমাবেশে ভোলা -১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন,  বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, ভোলার উন্নয়নে আমার হাত কে শক্তিশালী করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ।
ভোলার উন্নয়নে দল মত নির্বিশেষে আমরা এক থাকবো। আমার জীবনের রক্ত দিয়ে চেষ্টা করবো ভোলার উন্নয়নের জন্য। পরে বিশাল একটি র‌্যালি ভোলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় র‌্যালিতে লাঠি খেলা ও ধানে শীষ প্রতীক প্রদর্শন করে বিভিন্ন ব্যানার ফেস্টুন ও ঢোল বাধ্য বাজিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। 

ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...