অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশন ইংলিশ ভার্সন স্কুলে বিজ্ঞান ও ই-প্রযুক্তি মেলা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬

remove_red_eye

৫১৯

চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন ইংলিশ ভার্সন স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান ও ই-প্রযুক্তি মেলা ২০২৫।
শনিবার ( ৮ নভেম্বর) চরফ্যাশন পৌর এলাকায় স্কুলের ক্যাম্পাসে মেলা অনুষ্ঠিত হয়। বহুল প্রতীক্ষিত এ মেলায় ইংলিশ ভার্সন স্কুলটির বিভিন্ন গ্রেডের মেধাবী শিক্ষার্থীরা নিজেদের নানা উদ্ভাবনী ও চিন্তাশীল প্রকল্প উপস্থাপন করে। চরফ্যাশন ইংলিশ ভার্সন স্কুলের প্রিন্সিপাল ইব্রাহিম খলিলের সভাপতিত্বে  সকাল ১০ টায় মেলার এ উদ্বোধন করেন প্রধান অতিথি  স্কুলটির চেয়ারম্যান এডভোকেট এনামুল হক রায়হান । এ সময়  বিশেষ অতিথি ছিলেন এডভোকেট মাঈনুল ইসলাম নাবিল সরমান, বিশিষ্ট ব্যবসায়ী মাজহারুল ইসলাম কবির, প্রভাষক মোহাম্মদ মহিববুল্লাহ প্রমুখ। 
অতিথিরা খুদে শিক্ষার্থীদের প্রদর্শিত নানা উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করে তাদের সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন। বিজ্ঞান ও ই-প্রযুক্তি  মেলায় খুদে শিক্ষার্থীদের প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল- এয়ার পলুসন মডেল,সোলার সিস্টেম ওয়ার্কিং মডেল, কার্বন পিউরিফিকেশন ওয়ার্কিং মডেল, স্মার্ট এন্ড ইকো ফ্রেন্ডলি হাউজ মডেল,হাইড্রো পাওয়ার প্লানেট প্রভৃতি।  মেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

মোঃ ইয়ামিন চরফ্যাসন

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...