বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই নভেম্বর ২০২৫ বিকাল ০৪:০৬
৩১৪
অনির্বাচিত সরকার থাকার কারণে গত ১৪ মাস ধরে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানই সঠিকভাবে কাজ করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, যখন একটি সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় না, তখন রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান তার স্বাধীনতা ও জবাবদিহি হারায়। বর্তমানে সেই পরিস্থিতিই তৈরি হয়েছে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ—সবখানেই অদক্ষতা ও রাজনৈতিক প্রভাব স্পষ্ট।
রোববার (৯ নভেম্বর) দুপুরে রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু অভিযোগ বলেন, রাষ্ট্রের সিদ্ধান্ত এখন একক গোষ্ঠীর হাতে। জনগণের মতামত উপেক্ষা করে যারা নিজেদের ইচ্ছা চাপিয়ে দেয়, তারা গণতন্ত্রের শত্রু। দেশের মালিকানা আজ জনগণের হাতে নেই, অল্প কিছু লোক নিজেদের মালিক মনে করে জাতির ভাগ্য নির্ধারণ করছে।
তিনি বলেন, একটি দেশ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইনের শাসন ও দক্ষ প্রশাসনিক কাঠামো অপরিহার্য। পুলিশ প্রশাসনের কাজ জনগণের সেবা করা, তাদের ওপর কর্তৃত্ব করা নয়। জনগণকে সেবক নয়, অংশীদার হিসেবে দেখতে হবে। রাষ্ট্রে জবাবদিহি ফিরিয়ে আনতে হলে নির্বাচিত সরকার গঠন ছাড়া বিকল্প নেই। প্রশাসন ও বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দৈনিক মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত