অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়: মির্জা ফখরুল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই নভেম্বর ২০২৫ বিকাল ০৪:১৭

remove_red_eye

২২৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সব সংকট নাটক, মানুষ আসলে নিজের ভোট দিতে চায়।

রোববার (৯ নভেম্বর) বেলা ১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের কয়েকটি রাজনৈতিক দল সনদ ও গণভোটের কথা বলছে। আমরা বলছি গণভোট ও জাতীয় নির্বাচন একই সময়ে হবে। উপস্থিত ইউনিয়নবাসীর উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আপনারা সত্যি করে বলেন তো, সনদ ও গণভোট নিয়ে আপনারা কি বোঝেন? বোঝেন না, আমিও বুঝি না। সাধারণ মানুষ সনদ, গণভোট বুঝে না, এসব বুঝে উচ্চশিক্ষিত মানুষজন। আমেরিকা থেকে কিছু লোক এসে আমাদের ওপর গণভোট ও সনদ চাপাচ্ছে।

নিজের সংসদীয় আসনে নির্বাচনি প্রচারণা করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, আমি ১৯৯১ সাল থেকে নির্বাচন করছি। কখনো হেরেছি কখনো জিতেছি। আপনাদের ছেড়ে কখনো যাইনি। গত ১৫ বছর কোনো নির্বাচন করতে পারিনি। যে সরকার ছিল তারা আমাদের নির্বাচন করতে দেয়নি। সামনে নির্বাচন আসছে এবার আপনারা আপনাদের লোককে ভোট দেবেন।

তিনি আরও বলেন, হাসিনার মনে দরদ নাই, দরদ থাকলে দলের কর্মীদের ছেড়ে পালাতো না। দলের নেতাকর্মীদের অসহায় করে ছেড়ে পালাতো না।

তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানিরা আমাদের ওপর গণহত্যা চালিয়েছে। ২০২৪ সালেও আন্দোলনে গণহত্যা হয়েছে। দুটোই গণহত্যা। এবার চব্বিশে শেখ হাসিনার নির্দেশে ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়েছে।

মির্জা ফখরুল বলেন, খোঁজ নেন কারা পাকিস্তানিদের সঙ্গে সহযোগিতা করে দেশের মানুষ মেরেছে। গণহত্যায় সহযোগিতা করেছে।

মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে সবার কাছে ভোট চান ও আমৃত্যু মানুষের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

আরও...