অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে সন্তানদের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে হামলা মারধর,আহত -৩

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৪৪

remove_red_eye

২০৮

চরফ্যাশন  প্রতিনিধি : চরফ্যাশনে সন্তানদের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে ফজল বেপারী গং কর্তৃক প্রতিবেশী হামিদ মুন্সী ও তার পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। 
শনিবার রাত সাড়ে ৮ টার দিকে শশীভূষণ থানাধীন চর কলমি ইউনিয়নে ৩নং ওয়ার্ডের মেঘভাসান সুলিজ বাজারে হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন - হামিদ,মজিবল,জসিম,সবুজ। আহতদের সবাইকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার কথা রয়েছে।  এ ঘটনায় আহত হামিদ মুন্সির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 
হামিদ মুন্সীর ভগ্নিপতি নুরনবী পাটওয়ারী বলেন, ঘটনার দিন দিন সকাল ৮ টার দিকে সুলিজ এলাকায় ফজলের ছেলের জিসান  সাথে হামিদ মুন্সির ছেলে জিহাদের ঝগড়া হয়। ঝগড়ার পর হামিদ মুন্সী ফজলের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ফজলের স্ত্রী ইয়ানুর বেগম  হামিদ মুন্সিকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। 
পরে হামিদ মুন্সি স্থানীয় সুলিজ বাজারে একটি ফার্মেসীতে বসলে সেখানে ফজলের ছেলে শাকিল এসে হামিদ মুন্সিকে হুমকি ধামকি দিলে সেখানে উভয়ের মধ্যে হাতাহাতি হয় । এ সময় উপস্থিত লোকজন উভয়কে থামিয়ে দেয় । স্থানীয় বিএনপি নেতা আলমগীর মাতাব্বর বিষয়টি নিয়ে ফজল ও হামিদ মুন্সিকে আপোষের কথা বললেও ফজল তাতে রাজি হয়নি। ঘটনার দিন সন্ধ্যায় হামিদ মুন্সি ও অন্যান্য আহতরা সুলিজ বাজারে আসলে পূর্ব প্রস্তুতি নিয়ে থাকা ফজল এর লোকজন ধারালো অস্ত্র ও লাটিসোটা নিয়ে অতর্কিত হামলা করে হামিদ মুন্সী সহ চারজনকে ধারালো অস্ত্র হাতে কুপিয়ে জখম করে।  হামলায় অংশ নেয় 
ফজল, ফারুক, মফিজ,আলমগীর, ফজলু, তাজল, ইয়াছিন,শাকিল, আলতাফ হোসেন, মনতাজ সহ আরো ৪-৫ জন। 
এ বিষয়ে জানতে অভিযুক্ত ফজল ও তার গ্রুপের ফারুককে মুটোফোনে কল দিলেও তারা কল রিসিভ করেন নি।  
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, পুলিশ ঘটনা স্থলে গিয়েছে, ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ ইয়ামিন চরফ্যাসন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...